Dailyhunt
বদলার ম্যাচে SRH-এর মুখোমুখি KKR! পাথিরানা কি খেলবেন? দেখুন বড় আপডেট

বদলার ম্যাচে SRH-এর মুখোমুখি KKR! পাথিরানা কি খেলবেন? দেখুন বড় আপডেট

য়েব ডেস্ক: ভোটগণনার আগে সুপার-টেনশনে কলকাতা। তবে এই চাপ-উত্তাপকে আরও কিছুটা বাড়িয়ে দেবে সুপার-সানডে'র মেগা-ম্যাচ। এক সপ্তাহের ছুটি কাটিয়ে আজ ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। একদিকে টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে অল্প ঝুলে রয়েছে ঈশান কিষানের অরেঞ্জ ব্রিগেড, অন্যদিকে মরশুমের (IPL 2026) প্রথম ছয় ম্যাচ হেরে একজোড়া ম্যাচ জিতে খানিক ঘুরে দাঁড়িয়েছে নাইটরা।

তাই রবিবারের এই ম্যাচ (KKR vs SRH) জিততে মরিয়া দুই দলই।

চলতি আইপিএল মরশুমে আগে মুখোমুখি হয়েছিল দুই দল। টুর্নামেন্টের প্রথমার্ধে ইডেনে বড় ব্যবধানে জয় পেয়েছিল হায়দরাবাদ। তবে তার পর টুর্নামেন্টের পরিস্থিতি অনেকটাই বদলেছে। কেকেআরের মিডল অর্ডার এখন অনেক বেশি স্থিতিশীল, আর বোলিং বিভাগে স্পিন জুটি সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী ফের ছন্দে ফিরেছেন। তবে এই মেগা ম্যাচের আগে সবথেকে বড় প্রশ্ন হল, এই ম্যাচে কি পাথিরানা খেলবেন? চোট কাটিয়ে দলে ফিরলেও এখনও পর্যন্ত নাইট জার্সিতে তাঁর অভিষেক হয়নি। ইতিমধ্যে বোলিং কোচ টিম সৌদি স্পষ্ট করে দিয়েছেন যে, ম্যাচের দিনই তাঁর খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এই ম্যাচের মূল আকর্ষণ হতে পারে কেকেআরের বোলিং বনাম সানরাইজার্সের শক্তিশালী ব্যাটিং। পাওয়ারপ্লেতে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মাকে সামলানোর দায়িত্ব থাকবে বৈভব অরোরা ও স্পিন জুটির উপর। অন্যদিকে, মিডল ও ডেথ ওভারে যদি পাথিরানা খেলেন, তবে তাঁর সঙ্গে হেনরিখ ক্লাসেনের দ্বৈরথ ম্যাচের গতি নির্ধারণ করতে পারে। দুপুরের ম্যাচ হওয়ায় শিশিরের প্রভাব খুব একটা থাকবে না, ফলে স্পিনারদের ভূমিকা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নিরিখে কাগজে-কলমে কেকেআর কিছুটা এগিয়ে থাকলেও, টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও কিছুই আগে থেকে বলা যায় না।

পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে কেকেআরেরই আধিপত্য রয়েছে। ৩১ ম্যাচে ২০টিতেই জয় পেয়েছে নাইটরা। তবে বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাসের নিরিখে খানিকটা এগিয়ে থেকেই মাঠে নামবে সানরাইজার্স। সব মিলিয়ে, একাধিক ম্যাচউইনারে ভরপুর এই লড়াই যে রোমাঞ্চে ভরপুর হতে চলেছে, তা বলাই বাহুল্য।

The post বদলার ম্যাচে SRH-এর মুখোমুখি KKR! পাথিরানা কি খেলবেন? দেখুন বড় আপডেট first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV