কলকাতা: ভবানীপুর (Bhawanipur) বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। ঘটনাকে কেন্দ্র করে একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে (4 police officers suspended)।
সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন, সাউথ ডিভিশনের ডি সি ২ সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্ক চক্রবর্তী, অ্যাডিশনাল ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং আলিপুরের সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়।
সূত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতির অভিযোগেই এই পদক্ষেপ করেছে কমিশন। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিচ্ছে, ভোট প্রক্রিয়ায় কোনওরকম গাফিলতি বা অশান্তি বরদাস্ত করা হবে না।
The post ভবানীপুরে নমিনেশন ঘিরে অশান্তি, সাসপেন্ড ৪ পুলিশকর্তা first appeared on KolkataTV.

