Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ, শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুরু দায়িত্ব

ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ, শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুরু দায়িত্ব

য়েব ডেস্ক : শুভমন গিলদের নতুন ফিল্ডিং কোচ হচ্ছেন শুভদীপ ঘোষ (Subhadeep Ghosh)। অসম ও রেলওয়ের প্রাক্তন ক্রিকেটার শুভদীপ টি দিলীপের জায়গায় দায়িত্ব নিচ্ছেন। জিম্বাবোয়ে সফরের পর টি দিলীপের চুক্তি নবীকরণ না হওয়ায় এই পরিবর্তন করা হয়েছে। আগামী আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই জাতীয় দলের সঙ্গে তাঁর নতুন দায়িত্ব শুরু হবে।

৫৭ বছর বয়সি শুভদীপ ঘোষ (Subhadeep Ghosh) ১৯৯৪ থেকে ২০০৪ সালের মধ্যে ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবনের পর তিনি অসম সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে কোচিংয়ে তাঁর অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেটে বিশেষভাবে প্রশংসিত।

আরও খবর : শ্রীলঙ্কা সিরিজের আগেই বড় ধাক্কা! ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ

শুভদীপ ঘোষ (Subhadeep Ghosh) এর আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) কাজ করেছেন। এছাড়াও ভারত 'এ' দল, ভারতীয় মহিলা দল এবং আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফের সদস্য ছিলেন। বর্তমানে প্রধান কোচ গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফে ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নে মর্কেলের সঙ্গে কাজ করবেন তিনি।অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন শুভদীপ ঘোষের নিয়োগকে রাজ্যের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছে।

The post ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ, শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুরু দায়িত্ব first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV