ওয়েব ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে বড় বদল হতে চলেছে ভাঙড়ে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস (TMC) ছাড়ছেন আরাবুল ইসলাম (Arabul Islam)! তিনি শাসক দল ছেড়ে যোগ দিতে পারেন বিরোধী দল আইএসএফ (ISF)-এ। সোমবারই ফুরফুরা শরিফে গিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর।
কিন্তু প্রশ্ন উঠছে, ভোটের ঠিক আগে তৃণমূলের সঙ্গে কেন দূরত্ব বাড়াতে চাইছেন আরাবুল?
তবে এ নিয়ে কোনও সরাসরি উত্তর দেননি আরাবুল (Arabul Islam)। তবে অভিমানের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেছেন, তৃণমূল আমাকে চিনতে পারেনি। আমি সবসময় দলের পাশে থেকে কাজ করেছি। কিন্তু এখনও দলে আমি কোনঠাসা হয়ে রয়েছি। অন্যদিকে সূত্রের খবর, আরাবুলের পাশাপাশি দল পরিবর্তন করতে পারেন কাইজার আহমেদও।
আরও খবর : সোমবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা! পূর্বাভাস আবহাওয়া দফতরের
মূলত একসময় ভাঙড়ের (Bhangar) দাপুটে নেতা আরাবুল বর্তমানে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। ফলে একপ্রকার গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন তিনি। আরাবুলের ছেলে হাকিমুল ইসলামকেও কোনও মিটিং মিছিলে ডাকা হয়না। সূত্রের খবর, আসন্ন বিধানসভা ভোটে আইএসএফের হয়ে ক্যানিং পূর্ব থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব এসেছে আরাবুলের কাছে।
এ নিয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আরাবুলের নাম না করে বলেছেন, গদ্দারগুলোকে দল থেকে তাঁড়িয়েছি। তারা এখন বাজার গরম করছেন। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষমতা থাকলে আইএসএফের টিকিট নিয়ে ভাঙড় থেকে দাঁড়াক! তবে আরাবুলকে দলে নেওয়া হবে কি না, এ নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন, আরাবুলকে দলে নেওয়া হবে কি না, তা ঠিক করবে বড় ভাই। ফলে এখন দেখার বিষয় আইএসএফ-এ আরাবুল যোগ দেন কি না।
:
The post ভোট ঘোষণার পরই তৃণমূল ছাড়ছেন আরাবুল! কোন দলে যোগ দিচ্ছেন? দেখুন বড় খবর first appeared on KolkataTV.

