ওয়েবডেস্ক- কেরলে (Kerala) সংবাদমাধ্যমের (Print Media) উপরে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission) । ভোটের আগের দিন থেকে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। এই বিশেষ কী লাগু হতে পারে পশ্চিমবঙ্গেও (West Bengal) ? সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেরলে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রণের দিন সংবাদপত্রে রাজনৈতিক বিজ্ঞাপনে বিধিনিষেধ জারি করতে চলেছে নির্বাচন কমিশন।
কেরলে ৯ এপ্রিল ভোট। ইতিমধ্যেই কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক আগামী ৯ এপ্রিল বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।
৯ এপ্রিল এক দফায় ১৪০টি বিধানসভা কেন্দ্রেই ভোটগ্রহণ হবে কেরলে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৮ ও ৯ এপ্রিল 'প্রিন্ট মিডিয়া (সংবাদপত্র, পত্রিকা) কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে হলে তার বিষয়বস্তু কমিশনের রাজ্য বা জেলা স্তরের 'মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএমসি)-র দ্বারা পূর্ব-অনুমোদন নিতে হবে।
আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় দু দফায় ভোট। এবার কেরলের মতো এবার বাংলাতেও কী এমন নির্দেশিকা জারি হতে পারে? বাংলায় ভোটের আবহে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোর তুঙ্গে। ভোটের আর কটা দিন বাকি। তার আগে এখনও বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি হয়নি।
কেরলে মুখ্য নির্বাচন আধিকারিক রতন ইউ কেলকার শুক্রবার গভীর রাতে জারি করা নির্দেশে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যায়ে প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত আপত্তিকর, বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক বিজ্ঞাপন গোটা নির্বাচনী প্রক্রিয়াতে ক্ষতিস্তস্ত করতে পারে। কারণ এই গুরুত্বপূর্ণ সময়ে প্রভাবিত দল ও প্রার্থীরা বেশিরভাগক্ষেত্রে জবাব দেওয়ার সুযোগ পান না, তাই এই পদক্ষেপ। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে ক্ষমতা প্রয়োগ করে, সিইও-র নির্দেশ ৮ ও ৯ এপ্রিল কোনও রাজনৈতিক দল, প্রার্থী, সংস্থা বা ব্যক্তি প্রিন্ট মিডিয়ায় কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না, যদি না সেই বিষয়বস্তুর বিষয়ে রাজ্য বা জেলা স্তরের এমসিএমসি-র কাছে পূর্ব অনুমোদন নেওয়া হয়। ৩২৪ অনুচ্ছেদ নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা, নিয়ন্ত্রণ, ও নির্দেশনার ক্ষমতা প্রদান করে।
নির্দেশিকায় বলা হয়েছে যে, আবেদনকারীদের প্রস্তাবিত বিজ্ঞাপন প্রকাশের তারিখের অন্তত দু'দিন আগে রাজ্য বা জেলা এমসিএমসি-র কাছে খসড়া বিষয়বস্তু জমা দিতে হবে।
The post ভোটের আগের দিন থেকে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না সংবাদপত্রে! কেরলে বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন? first appeared on KolkataTV.

