Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিশ্বকাপে কবে রয়েছে মেসির ম্যাচ? একনজরে দেখে নিন আর্জেন্টিনার সময়সূচি

বিশ্বকাপে কবে রয়েছে মেসির ম্যাচ? একনজরে দেখে নিন আর্জেন্টিনার সময়সূচি

য়েব ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আবারও ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে নামতে চলেছে আর্জেন্টিনা (Argentina)। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্যের পর এবার লক্ষ্য শিরোপা ধরে রাখা। আর সেই স্বপ্নপূরণের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)।

কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি হাতে মেসির সেই ছবি এখনও ফুটবলপ্রেমীদের মনে অমলিন। তাই ২০২৬ বিশ্বকাপেও একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখতে মুখিয়ে রয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। তবে সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।

বিশ্বকাপের ইতিহাস বলছে, ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনও দেশ পরপর দু'বার বিশ্বকাপ জিততে পারেনি। ফলে এবার আর্জেন্টিনা যদি শিরোপা ধরে রাখতে পারে, তবে নতুন ইতিহাস গড়বে দলটি। বিশেষ করে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে এমন সাফল্য ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ৩৮ বছর বয়সী মেসি এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেননি। তবে বয়স এবং ভবিষ্যতের কথা বিবেচনা করলে অনেকেরই ধারণা, এটিই হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি

  • ১৭ জুন (বৃহস্পতিবার): আর্জেন্টিনা বনাম আলজেরিয়া (ভারতীয় সময় সকাল ৬:৩০)
  • ২২ জুন (সোমবার): আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া (ভারতীয় সময় রাত ১০:৩০)
  • ২৮ জুন (রবিবার): আর্জেন্টিনা বনাম জর্ডন (ভারতীয় সময় সকাল ৭:৩০)

The post বিশ্বকাপে কবে রয়েছে মেসির ম্যাচ? একনজরে দেখে নিন আর্জেন্টিনার সময়সূচি first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV