Dailyhunt
বোর্ডের শর্ত না মানলে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন হার্দিক!

বোর্ডের শর্ত না মানলে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন হার্দিক!

য়েব ডেস্ক : ২০২৭ সালে হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ (Oneday World Cup 2027)। তা হবে দক্ষিণ আফ্রিকায়। সূত্রের খবর, ইতিমধ্যে ২০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে বিশ্বকাপের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তালিকায় কি রয়েছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)? তবে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

কিন্তু, ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে ভারতের তারকা অলরাউন্ডারকে মানতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) শর্ত। তা না হলে বাদ পড়তে পারেন তিনি।

সূত্রের খবর, বিশ্বকাপে খেলার জন্য ১০ ওভার বল করার ক্ষমতা রাখতে হবে হার্দিককে (Hardik Pandya)। যার জন্য বেশ কিছু সময় ধরে কঠোর পরিশ্রম করছেন তিনি। যাতে ১০ ওভার পুরো বল করতে পারেন। কিন্তু ২০১৯ সালে লোয়ার ব্যাক সার্জারির পর তাঁর ওয়ার্ক লোড নিয়ে প্রশ্ন দেকা দিয়েছে। গত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিজিরে বোর্ড জানিয়েছিল, হার্দিক ১০ ওভার বল করার জন্য সম্পূর্ণ ফিট নন। কিন্তু বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে ১০ ওভার বল করেছিলেন তিনি। নিয়েছিলেন ৩ উইকেট।

আরও খবর : হার্দিককে ছাড়াই দিল্লির বিরুদ্ধে খেলতে নামল মুম্বই! কেন?

তবে বোর্ডের এক সূত্র বলছে, ওয়ানডে বিশ্বকাপে বড় ভুমিকা নিতে পারেন হার্দিক (Hardik Pandya)। কিন্তু তাঁকে ১০ ওভার বল করার জন্য ফিট হতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে। ওই সূত্র আরও জানিয়েছেন, বোর্ড নীতীশ রেড্ডির উপরেও নজর রাখছে।

উল্লেখ্য, ৮৮ ওয়ানডেতে ১৮ বার ১০ ওভার বল করেছেন হার্দিক (Hardik Pandya)। কিন্তু তা তিনি করেছেন সার্জারির আগেই। মূলত, এশিয়া কাপে ফাইনালের চোটের কারণে খেলতে পারেনি হার্দিক। এর পর দীর্ঘ সময় পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ফেরেন তিনি। এদিকে আইপিএলে আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফিটনেসের কারণে মুম্বই দল থেকে বাদ পড়েছেন তিনি। ফলে তিনি এখন নিজেকে ফিট রাখাই একমাত্র লক্ষ্য হার্দিকের।

:

The post বোর্ডের শর্ত না মানলে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন হার্দিক! first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV