Dailyhunt
চৈত্রে শীতের কামব্যাক! একরাতে নামল ১১° তাপমাত্রা

চৈত্রে শীতের কামব্যাক! একরাতে নামল ১১° তাপমাত্রা

লকাতা: চৈত্রের শুরুতেই ফের শীতের ইউ টার্ন (Winter in Kolkata) ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতারাতি তাপমাত্রা নেমে গেল ১১ ডিগ্রি (Weather)! ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার রাত থেকে ঝড়বৃষ্টি, আর তাতেই বদলে গেল আবহাওয়ার মেজাজ (Rain Forecast)। গরমের বদলে কম্বল টানার পরিস্থিতি তৈরি হয়েছে শহরে (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২° সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯.৭°। বৃষ্টির জেরে তাপমাত্রা এক ধাক্কায় ৫ ডিগ্রি কমার পর আরও নিচে নামে।

তবে রবিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির বদল হবে। বৃষ্টি পুরোপুরি না থামলেও তার দাপট কমবে। দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও মেঘলা আকাশ, সঙ্গে দফায় দফায় হালকা বৃষ্টির ইঙ্গিত। সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগ এখনও জারি। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ৭০-১১০ মিমি, এমনকি ২০০ মিমি পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে কিছু জেলায়। সব মিলিয়ে, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে স্বস্তি ফিরলেও উত্তরবঙ্গে এখনই রেহাই নেই। সপ্তাহের শেষে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।

The post চৈত্রে শীতের কামব্যাক! একরাতে নামল ১১° তাপমাত্রা first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV