Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দীর্ঘ বিরতির পর গানের জগতে ফিরছেন অলকা ইয়াগনিক!

দীর্ঘ বিরতির পর গানের জগতে ফিরছেন অলকা ইয়াগনিক!

ওয়েব ডেস্ক : 'আই উইল কাম'। সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে এই দু'টি শব্দেই যেন নতুন আশার বার্তা দিলেন অলকা ইয়াগনিক (Alka Yagnik)। দীর্ঘদিন অসুস্থতার কারণে সংগীতের মঞ্চ এবং প্রকাশ্য অনুষ্ঠান থেকে দূরে রয়েছেন বলিউডের এই জনপ্রিয় প্লেব্যাক গায়িকা। শ্রবণশক্তির সমস্যার সঙ্গে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

এরই মধ্যে পরিচালক সুভাষ ঘাইয়ের বিশেষ আমন্ত্রণ গ্রহণ করলেন অলকা। আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ে তাঁর চলচ্চিত্রজীবনের ৫০ বছর উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন গায়িকা।

সম্প্রতি অলকার বাড়িতে গিয়ে তাঁকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান সুভাষ ঘাই। পরে তাঁদের একসঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন পরিচালক। সেই পোস্টে অলকার উজ্জ্বল উপস্থিতি, কণ্ঠ এবং মানসিক দৃঢ়তার প্রশংসা করেন তিনি। সুভাষ জানান, আমন্ত্রণ জানাতে গিয়ে অলকার কাছ থেকে এমন ইতিবাচক সাড়া পাবেন, তা তাঁকে আনন্দিত করেছে। পরিচালকের কথায়, আমন্ত্রণ শুনে উঠে দাঁড়িয়ে হাসিমুখে সম্মতি জানান অলকা। তাঁর উত্তর ছিল, 'আই উইল কাম'। অলকার এই প্রতিক্রিয়ায় খুশি হয়েছেন সুভাষ ঘাই এবং তাঁর ঘনিষ্ঠরা।

আরও খবর : সামান্থা-রাজের ঘরে এল পুত্রসন্তান, ছেলের নাম কী রাখলেন?

২০২৪ সালে নিজের শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে এনেছিলেন অলকা ইয়াগনিক। ভাইরাস সংক্রমণের পর হঠাৎ শ্রবণশক্তি হারানোর সমস্যায় আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের মতে, তাঁর এই সমস্যার নাম সেন্সরিনিউরাল হিয়ারিং লস। এরপর থেকেই পেশাগত সংগীতের কাজ থেকে বিরতি নেন গায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা জানিয়েছেন, এখনও এই সমস্যায় ভুগছেন তিনি। নতুন গানের প্রস্তাব পেলেও শারীরিক অবস্থার কারণে সব কাজ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে অসুস্থতার মধ্যেও চলতি বছর পদ্মভূষণ সম্মান পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে 'ক্যা জামানা থা' নামের বিশেষ সঙ্গীতানুষ্ঠান। ১১ ডিসেম্বর মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে বসবে এই আসর। অনুষ্ঠানে থাকছে ৭০ সদস্যের অর্কেস্ট্রা। সুভাষ ঘাইয়ের ছবির একাধিক স্মরণীয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করবেন সঙ্গীত পরিচালক মিথুন।

অলকা ইয়াগনিক ও সুভাষ ঘাইয়ের সম্পর্কও দীর্ঘদিনের। 'খলনায়ক', 'তাল', 'পরদেশ' এবং 'ইয়াদেঁ'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেই পুরনো সংগীতের সম্পর্কের টানেই বিশেষ অনুষ্ঠানে অলকার উপস্থিতি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

The post দীর্ঘ বিরতির পর গানের জগতে ফিরছেন অলকা ইয়াগনিক! first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV