Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ক্রিপ্টো থেকে চিটফান্ড, ভোরে রাজ্যজুড়ে ইডির তল্লাশি!

ক্রিপ্টো থেকে চিটফান্ড, ভোরে রাজ্যজুড়ে ইডির তল্লাশি!

লকাতা: ক্রিপ্টো (Crypto) বিনিয়োগে প্রতারণা, চিটফান্ড এবং শেয়ার বাজারে বিনিয়োগের নামে আর্থিক জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার ভোর থেকে রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দুর্গাপুরের অন্ডাল, হাওড়ার ব্যাটরা এবং নদিয়ার কালিনারায়ণপুর-সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, অন্ডালের শ্রীপল্লি সুভাষনগর এলাকার বাসিন্দা তথা ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী দিলীপ মল্লিক এবং তাঁর ছেলে দিগন্ত মল্লিকের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, কলকাতার ফেয়ারলি প্লেসে অফিস খুলে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হত। সেই অর্থের একটি অংশ বিদেশে পাচার হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। তদন্তে দিগন্ত মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেনের তথ্য সামনে আসার পরেই ইডির এই তল্লাশি বলে জানা গিয়েছে। অতীতে একই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হলেও পরে জামিন পান।

অন্যদিকে, হাওড়ার ব্যাটরা থানার কুচিল সরকার লেনে সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তদন্তকারীদের দাবি, একাধিক চিটফান্ড সংস্থার সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে। পাশাপাশি তিনি শেয়ার বাজার সংক্রান্ত ব্যবসার সঙ্গেও যুক্ত বলে অভিযোগ।

একই সময়ে নদিয়ার রানাঘাটের কালিনারায়ণপুরে ব্যবসায়ী সুভ্রকান্তি নাগ ওরফে বাবাই নাগের বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ, তাঁর সংস্থা 'স্টক গুরুকুল'-এর মাধ্যমে শেয়ার বাজারে প্রশিক্ষণ ও বিনিয়োগের নামে বহু মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। সেই অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে তদন্ত চলছে। অভিযানের সময় সংশ্লিষ্ট কয়েকটি বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন করা হয়। ইডি এখনও পর্যন্ত তল্লাশি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

The post ক্রিপ্টো থেকে চিটফান্ড, ভোরে রাজ্যজুড়ে ইডির তল্লাশি! first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV