Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ক্যামাক স্ট্রিট-কাণ্ডে অবশেষে থানায় অভিষেক, বৃষ্টির মধ্যেই বাইরে ভিড় তৃণমূল কর্মীদের

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে অবশেষে থানায় অভিষেক, বৃষ্টির মধ্যেই বাইরে ভিড় তৃণমূল কর্মীদের

য়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে বচসার ঘটনায় অবশেষে থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার নির্ধারিত সময়ের কিছু পর শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন তিনি। দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ নিজের গাড়িতে থানায় পৌঁছন অভিষেক।

তাঁর সঙ্গে ছিলেন একাধিক সমর্থকরা

গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটের (Camac Street) পার্টি অফিসে বেআইনি বিলবোর্ড খোলার জন্য গিয়েছিলেন পুরকর্মী ও পুলিশ আধিকারিকরা। তাঁদের সঙ্গে গ্যাস কাটারও ছিল বলে জানা যায়। সেই সময় ঘটনাস্থলে এসে বিলবোর্ড খোলার নির্দেশের কপি দেখতে চান অভিষেক। তা নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা হয়।

আরও খবর : ১ সেপ্টেম্বর থেকে বদল একাধিক নিয়ম, নোংরা ফেললেই জরিমানা! পার্কিংয়েও কড়া পদক্ষেপ

এরপর সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি একাধিক অভিযোগে অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতা পুলিশ। নোটিস পাঠিয়ে মঙ্গলবার তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই এদিন থানায় হাজির হলেন তিনি। এই ঘটনায় তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকেও নোটিস দিয়েছে পুলিশ। পাশাপাশি রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কেও তলব করা হয়েছে।

The post ক্যামাক স্ট্রিট-কাণ্ডে অবশেষে থানায় অভিষেক, বৃষ্টির মধ্যেই বাইরে ভিড় তৃণমূল কর্মীদের first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV