Dailyhunt
মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার তৃণমূল প্রার্থীর! কী বললেন বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাস? দেখুন

মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার তৃণমূল প্রার্থীর! কী বললেন বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাস? দেখুন

পূর্ব বর্ধমান: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) জন্য মনোনয়ন (Nomination) জমা দেওয়ার আগেই রাজ্যজুড়ে প্রচারে জড় তুলেছেন তৃণমূল (TMC) প্রার্থীরা। গ্রাম-বাংলা থেকে শহর- সব জায়গাতেই জোরকদমে প্রচার চালাচ্ছেন ঘাসফুল নেতা কর্মীরা। আর মনোনয়ন জমা দেওয়ার আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী হয়ে বড় মন্তব্য করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের (Bardhaman Dakshin Assembly) তৃণমূল প্রার্থী খোকন দাস (Khokan Das)।

"কয়েক হাজার ভোটে জিতব," দাবি করলেন তিনি।

বুধবার মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী খোকন দাস। সেজন্য এদিন বর্ধমান শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে মনোনয়ন পত্র জমার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হাজারো তৃণমূল সমর্থক কর্মীরা ব্যান্ড ও ডিজে বাজিয়ে প্রার্থী খোকন দাসকে সঙ্গে নিয়ে মনোয়ন পত্র দাখিল করেন। এদিন তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, গত পাঁচ বছর বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে, তা বলার অবকাশ রাখে না। তাই তৃণমূল প্রার্থী খোকন দাস মনোণয়ন জমার আগেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দেখাচ্ছেন। তিনি বলেন, "তিরিশ হাজার ভোটে জিতে বিজেপিকে জমানত বাজেয়াপ্ত করব।" তবে প্রচারের ময়দানে পিছিয়ে নেই বিজেপিও। এলাকার পদ্ম প্রার্থী যেভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন, তাতে করে আগামী ৪ মে জানা যাবে যে, বর্ধমান দক্ষিণ বিধানসভা এবার কাদের দখলে যাবে।

The post মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার তৃণমূল প্রার্থীর! কী বললেন বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাস? দেখুন first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV