ওয়েব ডেস্ক : ইরান যুদ্ধের আবহে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর মন্ত্রিসভাকে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনিক কাজের গতি বাড়াতে হবে। পশ্চিম এশিয়ায় যে পরিস্থিতি চলছে, তার জেরে জ্বালানি সংগ্রহে বিঘ্ন ঘটলে প্রস্তুত থাকতে হবে।
আর 'বিকশিত ভারত ২০৪৭'-এর লক্ষ্যে অবিচল থাকার কথা জানানো হয়েছে।
মূলত, গত ছদি পাঁচ দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের ফিরেই মন্ত্রিসভার ডাক দিয়েছিলেন তিনি। পূর্ণমন্ত্রীর ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদেরকে নিয়ে এই বৈঠক (Meeting) সারেন তিনি। প্রায় চার ঘন্টা ধরে চলে এই বৈঠক। সেখানেই মন্ত্রিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।
আরও খবর : কোন পথে সেনার, জাতীয় সড়কে সিসিটিভি লাগিয়ে তথ্য ও ফুটেজ পাকিস্তানে পাচারের অভিযোগ
সূত্রের খবর, পশ্চিম এশিয়ার (Middle East Problem) পরিস্থিতির কারণে ভারতে জ্বালানি নিয়ে যে প্রভাব পড়েছে। সেই সংকট মোকাবিলায় বিকল্প উৎস খোঁজা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া আগামী ১০ জুন মোদী-৩ সরকারের বর্ষপূর্তি হচ্ছে। সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
এছাড়া মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি ফাইল যেন আটকে না রাখা হয়। এছাড়া স্বাধীনতার শতবর্ষ ২০৪৭-এ ভারতকে উন্নত রাষ্ট্রের তালিকায় নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।
:
The post মন্ত্রিসভার বৈঠকে তিন 'মন্ত্র' মোদির! কী বললেন? first appeared on KolkataTV.

