Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মেলবোর্নের ধাঁচে ফিরবে কলকাতার ট্রাম? অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বড় ইঙ্গিত অর্জুনের

মেলবোর্নের ধাঁচে ফিরবে কলকাতার ট্রাম? অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বড় ইঙ্গিত অর্জুনের

য়েব ডেস্ক : কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম (kolkata Tram) পরিষেবাকে নতুন রূপে ফিরিয়ে আনার উদ্যোগ আরও এক ধাপ এগোল। শহরের পরিবহণ পরিকাঠামোর আধুনিকীকরণ এবং ট্রাম পরিষেবা পুনরুজ্জীবন নিয়ে অস্ট্রেলিয়ার (Australia) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।

মঙ্গলবার পরিবহণ ভবনে কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সঙ্গে তাঁর এই বৈঠক হয়।

বৈঠকে কলকাতার ট্রাম (Kolkata Tram) পরিষেবাকে কীভাবে আরও আধুনিক, কার্যকর এবং সময়োপযোগী করা যায়, তা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, ট্রাম পরিষেবা ফেরানোর লক্ষ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি সংস্থা RITES-কে দিয়ে সমীক্ষা করানো হচ্ছে। শুধু পুরনো রুটে পরিষেবা চালু নয়, প্রয়োজনে ট্রামের চলাচলের পরিসর বাড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর : এনআরএসে ভুল অস্ত্রোপচারের অভিযোগ, অসহায় গোপালের পাশে মুখ্যমন্ত্রী! মিলবে আর্থিক সাহায্য

অস্ট্রেলিয়া সফরের সময় সেখানকার পরিবহণ ব্যবস্থার বিভিন্ন দিক দেখেছিলেন অর্জুন সিং (Arjun Singh)। বিশেষ করে মেলবোর্নের জনপ্রিয় ট্রাম পরিষেবার অভিজ্ঞতা কলকাতার পরিবহণ ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো যায় কি না, সে বিষয়েও আগ্রহ দেখিয়েছেন তিনি। আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে কলকাতার গণপরিবহণকে আরও আধুনিক করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।

কলকাতার পরিবহণ পরিকাঠামোর উন্নয়নমূলক কাজে অস্ট্রেলীয় সংস্থাগুলির অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও বৈঠকে কথা হয়। বার্নার্ড লিঞ্চ কলকাতার পরিবহণ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সংস্থাগুলির আগ্রহের কথা জানান। মন্ত্রীও আগ্রহী সংস্থাগুলিকে পরিবহণ দফতরের বিভিন্ন দরপত্রে অংশ নেওয়ার বিষয়ে উৎসাহিত করার কথা বলেন। তবে সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই সেই অংশগ্রহণ করতে হবে।

The post মেলবোর্নের ধাঁচে ফিরবে কলকাতার ট্রাম? অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বড় ইঙ্গিত অর্জুনের first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV