Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মেয়ো রোডের মঞ্চ থেকে অভিষেককে কড়া বার্তা মদনের

মেয়ো রোডের মঞ্চ থেকে অভিষেককে কড়া বার্তা মদনের

য়েব ডেস্ক: ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে তৃণমূলের দুই শিবিরের সংঘাত আরও তীব্র হল। মেয়ো রোডে বিদ্রোহী শিবিরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন মদন মিত্র। দলের বর্তমান পরিস্থিতির জন্য অভিষেককেই দায়ী করে প্রকাশ্যে তাঁর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। এমনকি সেই জন্য দুই ঘণ্টার সময়সীমাও বেঁধে দেন কামারহাটির বিধায়ক।

মদন মিত্র বলেন, "আমি আর কাউকে বলছি না, আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক আপনাকে এক ঘণ্টা সময় দিয়েছে, আমরা এক মাস সময় দিচ্ছি। আপনি অভিষেককে ছাড়ুন, এই মঞ্চে এসে দাঁড়িয়ে বলুন, আপনি তৃণমূলের সঙ্গে আছেন, অভিষেকের সঙ্গে নেই।"

আরও খবর : 'ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই, ধনে-মানে-প্রাণে ভাল থাকুন', ঋতব্রত শিবিরকে বার্তা মমতা'র

অভিষেকের উদ্দেশে মদন বলেন, "দু'ঘণ্টার মধ্যে এই সভামঞ্চে এসে বলো, আমার অপরাধ হয়েছে। আমার জন‍্য গোটা পার্টিটা শেষ হয়ে গিয়েছে, আমি ভুল স্বীকার করছি।" একই সঙ্গে মদনের সংযোজন, “শুনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি, সেলিব্রিটিরা বানায়নি। যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ঢিলও পড়বে না, আমরা আমাদের গলার উত্তরীয় পেতে দেব। সেই উত্তরীয় মাড়িয়ে আপনি আসুন। এসে বলুন, আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্রস্নেহে অন্ধ ছিলাম।"

মেয়ো রোডের সভা থেকে ফিরহাদ হাকিমও নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তাঁর মন্তব্য, যারা সহজ পথে রাজনীতিতে উঠে এসেছে, তাদের রাজনৈতিক ভিত্তি দীর্ঘস্থায়ী হবে না। একই মঞ্চে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের গুলিকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন।

অন্যদিকে, একই সময়ে তারামণ্ডলের সভামঞ্চ থেকে বিদ্রোহী শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলত্যাগীদের আর দলে ফেরানো হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তাঁরা।

The post মেয়ো রোডের মঞ্চ থেকে অভিষেককে কড়া বার্তা মদনের first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV