Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী

লকাতা: মুখ্যমন্ত্রীর হওয়ার পর এই প্রথম বেলুড় মঠ (Belur Math) দর্শনে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ সকাল দশটা নাগাদ তিনি বেলুড় মঠে যান। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের দর্শন পাশাপাশি অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দ জি সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ জি সহ অন্যান্য মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মুখ্যমন্ত্রীকে মঠের প্রবেশদ্বারে মহাসমারোহে স্বাগত জানান প্রবীণ সন্ন্যাসীরা। মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দকে প্রণাম নিবেদন করে আশীর্বাদ নেন এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বেলুড় মঠে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমেই তিনি প্রথমে যান মূল শ্রীরামকৃষ্ণ মন্দিরে। সেখানে আরতি দর্শন করেন এবং পুজো দেন। এরপর স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত পবিত্র ঘরে গিয়ে প্রণাম জানান তিনি। সেখান থেকে ক্রমান্বয়ে স্বামী ব্রহ্মানন্দ মন্দির এবং শ্রীশ্রী মা সারদাদেবীর মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি ও প্রণাম নিবেদন করেন। সবশেষে তিনি মঠের প্রেসিডেন্টের ঘরে গিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে সময় কাটান এবং আশীর্বাদ গ্রহণ করেন। এদিকে সকাল থেকেই খোদ মুখ্যমন্ত্রীকে অত্যন্ত কাছ থেকে একনজর দেখার জন্য বেলুড় মঠ চত্বরে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। মঠের নিয়মানুবর্তিতা বজায় রেখেই এখানেও শুভেন্দুকে দেখে জয়ধ্বনি দেন অনুগামীরা।

মঠের শান্ত ও পবিত্র পরিমণ্ডলে কিছুক্ষণ সময় কাটানোর পর, মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের বর্তমান অধ্যক্ষ স্বামী গৌতমানন্দের সঙ্গেও সৌজন্যমূলক সাক্ষাৎ করেন । রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নয়া সফর শুরু করেছেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকও করেছেন তিনি। ১১ দিনের মধ্যে বিজেপির সংকল্পপত্রের একাধিক বিষয়ে মঞ্জুরিও দিয়েছেন তিনি। এদিনও দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার আগে সকালে বেলুড় মঠে গেলেন মুখ্যমন্ত্রী।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, স্বামী বিবেকানন্দের আদর্শ ও রামকৃষ্ণ মিশনের মানবসেবার দর্শন সর্বদা সমাজকে পথ দেখায়।আধ্যাত্মিক এই সফর শেষ করেই মুখ্যমন্ত্রী সরাসরি হাওড়ায় পূর্বনির্ধারিত একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে রওনা হন ।

The post মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV