Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নিম্নচাপের দাপটে ভিজছে দক্ষিণবঙ্গ, আজও ঝড়-বৃষ্টির দাপট কলকাতাসহ একাধিক জেলায়

নিম্নচাপের দাপটে ভিজছে দক্ষিণবঙ্গ, আজও ঝড়-বৃষ্টির দাপট কলকাতাসহ একাধিক জেলায়

লকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট অব্যাহত (Rain Forecast)। রবিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ সোমবারও কলকাতাসহ একাধিক জেলায় স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলেছে। অফিস টাইমে জলজট ও যানজটের জেরে নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে (Weather Update)।

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, নিম্নচাপটি রবিবার উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে। বর্তমানে এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ওড়িশা, সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

তবে তার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। সোমবার ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। এই সমস্ত জেলার জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে উত্তরবঙ্গে গোটা সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা এবং দুই দিনাজপুর-সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

নিম্নচাপের জেরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা আরও বেড়েছে। ফলে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ছাতা ও বর্ষাতি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।

The post নিম্নচাপের দাপটে ভিজছে দক্ষিণবঙ্গ, আজও ঝড়-বৃষ্টির দাপট কলকাতাসহ একাধিক জেলায় first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV