Dailyhunt
ফর্মুলা ওয়ান প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শ্রেয়স

ফর্মুলা ওয়ান প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শ্রেয়স

য়েব ডেস্ক : আইপিএলে (IPL) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে দুরন্ত ছন্দে রয়েছে পাঞ্জাব কিংস। দুরন্ত ফর্মে রয়েছেন তিনিও। ইতিমধ্যে ৮ ম্যাচ খেলে করে ফেলেছেন ৩০৯ রান। তার মধ্যে পাঞ্জাব অধিনায়কের মুকুটে জুড়ল নতুন পালক। ভারতে ই-স্পোর্টস ও মোটরস্পোর্টসকে যুক্ত করার জন্য বড় পদক্ষেপ নিয়েছে মুম্বই ফ্যালকন্স রেসিং লিমিটেড (Mumbai Falcons Racing Limited)।

সেই কারণে ব্র্যান্ড অ্যাম্বাসাডর (Brand Ambassador) করা হল তাঁকে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ফর্মুলা ওয়ানের সঙ্গে চুক্তির মাধ্যমে সিং পেসিং প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এর লখ্য হল দেশের ই স্পোর্টস রেসিং (E-Sports Racing) ক্ষেত্রকে সংগঠিত করা। এর ফলে তরুণ প্রতিভাদের জন্য ফ্ল্যাটফর্ম তৈরি হবে। সেই উদ্যোগেই শামিল করা হয়েছে ভারতের তারকা ক্রিকেটারকে। এই দায়িত্ব পাওার পর শ্রেয়স বলেছেন, "মুম্বই ফ্যালকনস (Mumbai Falcons) যেভাবে তরুণ ভারতীয়দের বর্তমান অবস্থা থেকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি বাস্তবমুখী পথ তৈরি করছে, তা শোনার পর আমাকে খুব একটা বোঝাতে হয়নি। বড় হওয়ার সময় আমি নিজেও এই ধরণের সুযোগের খোঁজ করতাম, এবং সামনে যা আসতে চলেছে তার অংশ হতে পেরে আমি গর্বিত।"

আরও খবর : KKR-এর সংকটের আঁচ টিম ইন্ডিয়ায়! চোটের কারণে গুরুত্বপূর্ণ সিরিজেই বাদ জোড়া পেসার

মুম্বাই ফ্যালকন্স রেসিং লিমিটেডের (Mumbai Falcons Racing Limited) ম্যানেজিং ডিরেক্টর অমিত গাধোকে এ নিয়ে বলেছেন, "আমরা মুম্বাই ফ্যালকনস গঠন করেছিলাম এই বিশ্বাস থেকে যে, ভারতে বিশ্বমানের ক্রীড়া প্রতিভা রয়েছে। তবে কাঠামোগত ত্রুটির কারণে সেই সম্ভাবনা এতদিন বাধাগ্রস্ত হয়েছে। এফ ১ সিম রেসিং ইন্ডিয়া ওপেন ২০২৬-কে বাস্তবে রূপ দিতে ফর্মুলা ১-এর সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব সেই লক্ষ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগটি পরিকল্পনা করার সময় আমরা ঠিক যেমন অ্যাথলিটের কথা ভেবেছিলাম, শ্রেয়াস ঠিক তেমনই একজন। যার মধ্যে ক্রীড়া নৈপুণ্য ও শৃঙ্খলা যেমন আছে, তেমনি নতুন প্রজন্মের তরুণদের কাছে তার একটি বিশেষ গ্রহণযোগ্যতাও রয়েছে। আমরা যে প্ল্যাটফর্মটি চালু করতে যাচ্ছি, এই ক্ষেত্রে ভারত আগে কখনো তা দেখেনি। এই উদ্যোগের পূর্ণাঙ্গ রূপ খুব শীঘ্রই ঘোষণা করা হবে।"

জানা যাচ্ছে, ইতিমধ্যে এমএফআরএল অ্যাপের মাধ্যমে এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এর পর বিভিন্ন পর্বে এই প্রতিযোগিতা হবে। তার পর নভেম্বরে মুম্বইয়ে ন্যাশনাল ফাইনালের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।

:

The post ফর্মুলা ওয়ান প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শ্রেয়স first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV