Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রেসিডেন্সি জেলে আফতাবের সেলে আইফোন-রাউটার, উদ্ধার নগদ ৩১ হাজার টাকা

প্রেসিডেন্সি জেলে আফতাবের সেলে আইফোন-রাউটার, উদ্ধার নগদ ৩১ হাজার টাকা

য়েব ডেস্ক : প্রেসিডেন্সি জেলের কড়া নিরাপত্তার মধ্যেই বড়সড় প্রশ্ন তুলে দিল আফতাব আনসারির (Aftab ansari) সেল থেকে একের পর এক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই বন্দির কাছ থেকে মিলেছে একাধিক স্মার্টফোন, একটি আইফোন, ওয়াইফাই রাউটার এবং হটস্পট। সঙ্গে উদ্ধার হয়েছে ৩১ হাজার টাকা নগদ।

২৩ অগস্ট প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। দমদম সংশোধনাগারের ডিআইজির নেতৃত্বে কারা আধিকারিকরা বিভিন্ন কুঠুরিতে তল্লাশি চালান। সেই সময় আফতাবের সেল থেকে উদ্ধার হয় তিনটি স্মার্টফোন, একটি আইফোন, তিনটি জিও সিম, দু'টি রাউটার এবং একটি ওয়াইফাই হটস্পট। শুধু মোবাইল বা ইন্টারনেটের সরঞ্জামই নয়, তল্লাশিতে মিলেছে ১২৮ জিবির পেনড্রাইভ, কার্ড রিডার, ওটিজি এবং হেডফোনও। ৫০০ টাকার নোটে রাখা ৩১ হাজার নগদও উদ্ধার করা হয়েছে। এতগুলি নিষিদ্ধ সামগ্রী কী ভাবে জেলের ভিতরে পৌঁছল, সেটাই এখন তদন্তকারীদের অন্যতম প্রশ্ন।

আরও খবর :

আফতাবের বিরুদ্ধে জেলের ভিতর থেকে বাইরে যোগাযোগ রাখার অভিযোগ এর আগেও উঠেছে। এবার উদ্ধার হওয়া ডিভাইসগুলি দিয়ে তিনি কার সঙ্গে যোগাযোগ করতেন, ইন্টারনেট কী ভাবে ব্যবহার করতেন এবং কোনও বেআইনি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানে যোগাযোগের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।

ঘটনায় কারা কর্তৃপক্ষ হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি জেলের নিরাপত্তা ব্যবস্থার ফাঁক নিয়েও প্রশ্ন উঠেছে। এত নজরদারির মধ্যে থাকা এক বন্দির সেলে দিনের পর দিন এত ইলেকট্রনিক সরঞ্জাম কী ভাবে পৌঁছল, এর পিছনে কারও সাহায্য ছিল কি না, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

The post প্রেসিডেন্সি জেলে আফতাবের সেলে আইফোন-রাউটার, উদ্ধার নগদ ৩১ হাজার টাকা first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV