Dailyhunt
রবিবার থেকে ফের শুরু হবে ঝড়বৃষ্টি, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা

রবিবার থেকে ফের শুরু হবে ঝড়বৃষ্টি, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা

লকাতা: এপ্রিলের শুরুতেই তীব্র গরম, ৪০ ডিগ্রিতে হাঁসফাঁস বাংলা। মার্চে অন্তত সাত-আট দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি (Thunderstorm) এনেছে। এর ফলে মার্চ জুড়েই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ মোটের উপরে অনেকটাই মনোরম আবহাওয়া পেয়েছিল। সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি, এপ্রিল শুরু হতে গরমে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর।এরমধ্যেই সুখবর শোনাল হাওয়া অফিস।

রবিবার থেকে বদলাবে আবহাওয়া। প্রবল ঝড়বৃষ্টির (Thunderstorm Forecast South Bengal) আশঙ্কা বাংলায়, তীব্র গরমে মিলবে স্বস্তি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে বইবে ৪০-৫০ কিমি দমকা ঝোড়ো হাওয়া। কলকাতায় রয়েছে কালবৈশাখীর (Kalboishakhi Forecast Kolkata) সতর্কতা।

একদিকে যেমন পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে বইছে শুষ্ক হওয়া অপরদিকে একটি অক্ষরেখার অবস্থান উত্তর-পশ্চিম বিহার থেকে মনিপুর পর্যন্ত যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। শনিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হলেও রবিবার থেকে বৃহস্পতিবার রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। গরমের অস্বস্তি অনুভূত হবে সর্বত্র। কিছু কিছু জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতাতেও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে বইবে ৪০-৫০ কিমি দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টির পূর্বাবাস রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূমে। বাকি জেলায় গরম জনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কার্যতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। সোমবার থেকে কলকাতা (Rain Storm Kolkata) -সহ বাকি জেলাগুলিতেও এই সতর্কতা জারি করা হয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়। মঙ্গলবার এবং বুধবার কমলা সতর্কতা জারি পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে। হতে পারে শিলাবৃষ্টি। আগামী মঙ্গলবার আলাদা করে দক্ষিণের ছ'টি জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই তালিকায় রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান।

উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই রবিবার থেকে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝরো হাওয়া বইবে আগামী তিনদিন । মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়।

The post রবিবার থেকে ফের শুরু হবে ঝড়বৃষ্টি, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV