Dailyhunt
রাজ্যে কমছে বৃষ্টির প্রভাব, ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা!

রাজ্যে কমছে বৃষ্টির প্রভাব, ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা!

য়েব ডেস্ক : রাজ্যে কয়েকদিনের টানা বৃষ্টির (Rain) পর এবার আবহাওয়ায় আসছে বদল (Weather Update)। আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে কমছে বৃষ্টি। তার পর থেকে আবার রাজ্যে বাড়তে শুরু করেছে গরম। বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal) কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বৃহস্পতিবার থেকে পরিস্থিতি বদলাবে।

ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়ায় এখনই বড় পরিবর্তন হচ্ছে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

আরও খবর : রামনবমীর মিছিলে 'বিমান বসু' হাতে ধরানো হল গদা! সোশ্যাল মিডিয়ায় বিকৃত পোস্ট!

বুধঘবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গেও প্রথম দু'দিন বড় পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার (Kolkata) ক্ষেত্রেও আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। এই সময়ের মধ্যে শহরে ৩.৬ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড হয়েছে। আজও কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে।

:

The post রাজ্যে কমছে বৃষ্টির প্রভাব, ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা! first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV