Dailyhunt
রিল বানাতে গিয়ে ৮০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় দুই যুবক,  উদ্ধার করল বায়ুসেনা

রিল বানাতে গিয়ে ৮০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় দুই যুবক, উদ্ধার করল বায়ুসেনা

য়েবডেস্ক- নতুন প্রজন্ম (New Generation) এক রিল (Reel) নেশায় বুঁদ। সোশ্যাল মিডিয়া খুললেই চারিদিকে রিলসের ছড়াছড়ি। কেউ রান্না থেকে নাচের ভিডিও আপ করে চলেছে অনবরত। কিন্তু এবার রিল বানাতে গিয়ে এক ভয়ঙ্কর কাণ্ড করে বসলেন কয়েকজন যুবক। জলের ট্যাঙ্কের (Water Tank) মাথায় চড়ে বসেন দুই যুবক।

শেষে হস্তক্ষেপ করতে হল বায়ুসেনাকে (Air Force) । উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সিদ্ধার্থনগরের (Siddharthanagar) ঘটনা। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে দুই যুবক রিল বানানোর জন্য প্রায় ৮০ ফুট উঁচু একটি জলের ট্যাঙ্ক উঠে পড়েন। সেখানে গিয়ে রিল বানাতে শুরু করেন। কিন্তু অতো উঁচু ট্যাঙ্ক থেকে নামতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। নীচের দিকে তাকিয়ে আঁতকে ওঠেন তারা।

আর শেষে নামতে না পেরে কান্নাকাটি জুড়ে দেন তারা। বাড়ি ও পাড়ার লোকেদের ফোন করতে থাকেন তারা উদ্ধারের জন্য। খবর দেওয়া হয় দমকলে। পুলিশের কাছেও খবর যায়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু ট্যাঙ্কে ওঠার সিঁড়ি জং ধরা, মরচে পড়া, আবার কোথাও ভেঙে গেছে। কীভাবে ওই দুই যুবককে উদ্ধার করা হবে, তা নিয়ে ঘোরতর ধন্দে পড়ে উদ্ধারকারীরা। দমকলের মই নিয়ে এসে উদ্ধারের চেষ্টা চালানো হয়। কিন্তু সম্ভব হয়নি।

জানা যায়, দু'জন নন মোট পাঁচ জন যুবক ট্যাঙ্কে উঠেছিলেন। রিল বানানোর সময় উঠতে গিয়ে ট্যাঙ্কের সিঁড়ি ভেঙে যায়। তিন জন যুবক নীচে পড়ে যান। এক জনের মৃত্যুও হয়। দুজন গুরুতর আহত দুজন। এই অবস্থা দেখে ওই দুই যুবক আরও ভয় পেয়ে যায়। রাতভর নানা ভাবে দু'জনকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারে প্রতিবন্ধকতা তৈরি হয়। জেলা প্রশাসনের তরফে বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করা হয়। অগত্যা কোনও উপায় না দেখে খবর দেওয়াকে বায়ুসেনাকে। এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার নিয়ে আসে সেনা। ১৫ মিনিটের মধ্যেই উদ্ধার করে।

The post রিল বানাতে গিয়ে ৮০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় দুই যুবক, উদ্ধার করল বায়ুসেনা first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV