Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
স্কুলের ছাদ থেকে ঝাঁপ একাদশ শ্রেণির ছাত্রীর, 'চার ঘণ্টা রোদে দাঁড় করানো হয়েছিল' অভিযোগ পরিবারের

স্কুলের ছাদ থেকে ঝাঁপ একাদশ শ্রেণির ছাত্রীর, 'চার ঘণ্টা রোদে দাঁড় করানো হয়েছিল' অভিযোগ পরিবারের

য়েব ডেস্ক : ফরিদাবাদে (Faridabad) স্কুলের তৃতীয় তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল একাদশ শ্রেণির ১৬ বছরের এক ছাত্রীর। মঙ্গলবার দুপুরে ডাবুয়া-গাজিপুর রোডের নবোদয় বিদ্যা নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঘটনাটি ঘটে। ক্লাস শেষ হওয়ার পর ছাত্রছাত্রীরা যখন স্কুল থেকে বেরোচ্ছিল, সেই সময় ছাদে উঠে ওই ছাত্রী ঝাঁপ দেয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর স্কুলের কর্মীরা দ্রুত তাকে বাদশাহ খান সিভিল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। ঠিক কী কারণে ওই ছাত্রী এমন চরম সিদ্ধান্ত নিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর : হরমুজে তেল সরবরাহ বন্ধের আশঙ্কা, যুদ্ধের আঁচে ৭০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স

পরিবারের অভিযোগ, ঘটনার আগে এক শিক্ষিকা ওই ছাত্রীকে শাস্তি হিসেবে প্রায় চার ঘণ্টা প্রচণ্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিলেন। কয়েকজন সহপাঠীর সঙ্গে কথা বলার পর মেয়েটির বাবা এই অভিযোগ করেছেন। তাঁর দাবি, শ্রেণিকক্ষে কয়েকজন ছাত্রছাত্রী গোলমাল করার জেরে মেয়েকে শাস্তি দেওয়া হয়েছিল। তাঁর প্রশ্ন, এমন শাস্তি না দিয়ে স্কুল কর্তৃপক্ষ কেন তাঁকে খবর দিল না।

ফরিদাবাদ (Faridabad) পুলিশের জনসংযোগ আধিকারিক যশপাল যাদব জানিয়েছেন, ছাত্রীর বাবার অভিযোগ বর্তমানে যাচাই করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক আর কে শর্মা। তাঁর দাবি, ছাত্রীটি এক মহিলা অশিক্ষক কর্মীর সঙ্গে বাথরুমে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে আচমকাই তৃতীয় তলার ছাদে উঠে ঝাঁপ দেয় সে। কেন এমন ঘটনা ঘটল, তা তাঁরা জানেন না বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। তদন্তে পুলিশকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

The post স্কুলের ছাদ থেকে ঝাঁপ একাদশ শ্রেণির ছাত্রীর, 'চার ঘণ্টা রোদে দাঁড় করানো হয়েছিল' অভিযোগ পরিবারের first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV