Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
টোল দুর্নীতির তদন্তে কলকাতায় ইডির হানা, ব্যবসায়ীর ফ্ল্যাটে সাতসকালে তল্লাশি

টোল দুর্নীতির তদন্তে কলকাতায় ইডির হানা, ব্যবসায়ীর ফ্ল্যাটে সাতসকালে তল্লাশি

য়েব ডেস্ক : টোল প্লাজায় (Toll Plaza) দুর্নীতির অভিযোগের তদন্তে ফের হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। বুধবার সকালেই শেক্সপিয়র সরণির একটি আবাসনে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানে এক ব্যবসায়ীর ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালানো হয়। প্রায় ৬ জনের একটি ইডি দল এই অভিযানে অংশ নেয়।

ইডি (ED) আধিকারিকদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার কারণে আবাসনটি ঘিরে রাখা হয়। বেশ কিছুক্ষণ ধরে ফ্ল্যাটের ভিতরে বিভিন্ন নথি ও তথ্য খতিয়ে দেখা হয়। তবে তল্লাশি শেষে কী কী তথ্য বা নথি পাওয়া গিয়েছে, সেই বিষয়ে তদন্তকারীদের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, গোটা তদন্তের সূত্রপাত উত্তরপ্রদেশের (Uttarpradesh) লখনউয়ে দায়ের হওয়া টোলপ্লাজা দুর্নীতির অভিযোগ থেকে। অভিযোগ, জাতীয় সড়কে টোল আদায়ের ক্ষেত্রে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে অনুমোদনহীন রসিদ তৈরি করা হত। সরকারি হিসাবের বাইরে রেখে সেই প্রক্রিয়ায় টাকা আদায় এবং পরে তা সরিয়ে ফেলার অভিযোগও রয়েছে।

আরও খবর : সমুদ্রের জল বাড়ছে, কলকাতা-মুম্বইয়ে বিপদের মুখে ১.৪ কোটি মানুষ!

এই মামলার তদন্তে ডিজিটাল নথি ও আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্নীতির টাকা কোথায় গিয়েছে, কারা সেই অর্থের সঙ্গে যুক্ত এবং গোটা চক্রের সঙ্গে আর কার যোগাযোগ রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।

পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান-সহ দেশের সাতটি রাজ্যের মোট ১৪টি জায়গায় বুধবার একযোগে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। কলকাতার ব্যবসায়ীর সঙ্গে টোল দুর্নীতির যোগসূত্র ঠিক কোথায়, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি।

The post টোল দুর্নীতির তদন্তে কলকাতায় ইডির হানা, ব্যবসায়ীর ফ্ল্যাটে সাতসকালে তল্লাশি first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV