Dailyhunt
'তৃণমূল ২৩৪ আসনে জিতবে', জানিয়ে দিলেন অখিলেশ

'তৃণমূল ২৩৪ আসনে জিতবে', জানিয়ে দিলেন অখিলেশ

য়েব ডেস্ক : রাত পোহালেই বাংলায় ভোটের ফলাফল প্রকাশ হবে (West Bengal Assembly Election Result 2026)। প্রশ্ন উঠছে, পরিবর্তন না প্রত্যাবর্তন হবে? এর জবাব পাওয়া যাবে সোমবার বেলার মধ্যেই। এর মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থনে পোস্ট করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

জানিয়ে দিলেন, বঙ্গ নির্বাচনে তৃণমূল (TMC) পাবে ২৩৪টি আসন।

রবিবার এক্স হ্যান্ডল পোস্টে বাংলার ভোটগণনায় ১৬৫ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের খবরটি শেয়ার করে অখিলেশ (Akhilesh Yadav) লিখেছেন, “এর অর্থ এই যে বিজেপি (BJP) সরকার নিজেই নির্বাচন কমিশনের ব্যবস্থার ওপর ভরসা করতে পারছে না। বিজেপি শোচনীয়ভাবে হারছে। এর মানে হল, নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন আধিকারিকদের মধ্যে যে জল্পনা চলছিল তা-ই সঠিক। তৃণমূল কংগ্রেস ২৩৪টি আসনে জিতছে।” শেষে তিনি লেখেন, “দিদি আছেন, দিদিই থাকবেন!”

আরও খবর : আগামী সপ্তাহে দু'দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন কোন দিন?

বলে রাখা দরকার, মমতার (Mamata Banerjee) প্রতি অখিলেশের এমন সমর্থন নতুন নয়। এক সময় মুলায়ম সিং যাদবের সঙ্গেও মধুর সম্পর্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তৃণমূল সুপ্রিমো। এর পর অখিলেশ যখন ভারতের রাজনীতিতে উঠে আসেন তখন তিনি মমতাকে পাশে পেয়েছেন।

এদিকে উত্তরপ্রদেশের ভোটের সময় লখনউয়ে গিয়েছে অখিলেশের সমর্থনে প্রচার করেছিলেন মমতা (Mamata Banerjee)। এদিকে বঙ্গ নির্বাচনের সময় তৃণমূলের সমর্থনে বার্তা দিতে দেখা গিয়েছে সমাজবাদী পার্টির সুপ্রিমোকে। সোমবার ফলপ্রকাশের আগে ফের আকবার মমতার প্রতি সমর্থন দেখালেন অখিলেশ।

:

The post 'তৃণমূল ২৩৪ আসনে জিতবে', জানিয়ে দিলেন অখিলেশ first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV