Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

য়েব ডেস্ক : আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কালীঘাট তৃণমূল কংগ্রেসের (Kalighat Trinamool Congress) ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করেছে বলে ইডি সূত্রে দাবি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর আওতায় এই পদক্ষেপ করা হয়েছে।

এর আগে একই মামলায় কলকাতা পুলিশ দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। সেই বিষয়টি বর্তমানে কলকাতা হাই কোর্টে বিচারাধীন।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য সামনে এসেছে। ইডির অভিযোগ, ওই অর্থের একটি বড় অংশ 'কেয়ারওয়েল অ্যাভিয়েশন' একটি সংস্থা এবং তাদের সহযোগী সংস্থাগুলির অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। তদন্তকারী সূত্রে খবর, সেই টাকা দিয়ে সংস্থাটি একটি বিমান এবং একটি অগুস্টার হেলিকপ্টার কেনে। আর সেগুলিকেই নাকি আবার তৃণমূল নেতাদেরকেই ভাড়া দেওয়া হত। সেই বিষয় খতিয়ে দেখতেন তদন্তকারীরা।

আরও খবর : তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের ভাবনা হাইকোর্টের

এই তদন্তের সূত্র ধরেই মঙ্গলবার সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন-সহ একাধিক এলাকায় তল্লাশি চালায় ইডির বিভিন্ন দল। তদন্তের আওতায় আসে 'কেয়ারওয়েল অ্যাভিয়েশন'-এর অফিস এবং সংস্থার মালিকের একাধিক ঠিকানাও। তদন্তকারীরা সংস্থার আর্থিক নথি, ব্যাঙ্ক লেনদেন এবং দলীয় তহবিলের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।

ইডি সূত্রে খবর, দলীয় তহবিলে জমা পড়া অর্থের উৎস, বিভিন্ন সংস্থায় টাকা স্থানান্তর এবং শিক্ষা ও রেশন দুর্নীতির মামলার সঙ্গে কোনও আর্থিক যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

:

The post তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV