Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
উজবেকিস্তান-কিরঘিজস্তান সফরে মোদি, নজরে বাণিজ্য ও নিরাপত্তা

উজবেকিস্তান-কিরঘিজস্তান সফরে মোদি, নজরে বাণিজ্য ও নিরাপত্তা

য়েব ডেস্ক : দু'দেশের সফরে শনিবার রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রথমে উজবেকিস্তানের (Uzbekistan) রাজধানী তাসখন্দে যাবেন তিনি। প্রেসিডেন্ট শাভকত মিরজিয়োয়েভের আমন্ত্রণে সেখানে দু'দিনের দ্বিপাক্ষিক সফর করবেন প্রধানমন্ত্রী। এরপর কিরঘিজস্তানের (Kyrgyzstan) রাজধানী বিশকেকে গিয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২৬তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

তাসখন্দে মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠকে ভারত-উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা। বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল যোগাযোগ, প্রতিরক্ষা এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হতে পারে। একই সঙ্গে 'বিকশিত ভারত' এবং 'ইয়াঙ্গি উজবেকিস্তান'-এর অভিন্ন লক্ষ্যের বিষয়টিও আলোচনায় আসবে।

আরও খবর : রেল বা স্টেশন চত্বর নোংরা করলেই ১০০০ টাকা জরিমানা, বাড়ল শাস্তির অঙ্ক

সফরের অংশ হিসেবে তাসখন্দে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ এবং তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী সেন্টারেও যাবেন মোদি (Narendra Modi)। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও গুরুত্ব দেওয়ার বার্তা হিসেবেই এই কর্মসূচিকে দেখা হচ্ছে। উজবেকিস্তান সফর শেষে বিশকেকে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে ২৬তম SCO শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এবারের সম্মেলন সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ তাৎপর্যপূর্ণ। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ভারতের অবস্থান তুলে ধরতে পারেন মোদি।

বিশকেকে SCO নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর (Narendra Modi)। ২০১৭ সালে SCO-র পূর্ণ সদস্য হওয়ার পর থেকে সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভাবে অংশ নিয়ে আসছে ভারত। এবারের সফর মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

The post উজবেকিস্তান-কিরঘিজস্তান সফরে মোদি, নজরে বাণিজ্য ও নিরাপত্তা first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV