প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকছে অ্যাকাউন্টে, সমস্যার সমাধানে চালু বিশেষ হেল্পলাইন সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনের সংকল্প পত্রের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের সমস্ত যোগ্য মহিলাদের ব্যাংক একাউন্টে তিন হাজার টাকা পাঠানো শুরু....
প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকছে অ্যাকাউন্টে, সমস্যার সমাধানে চালু বিশেষ হেল্পলাইন সুহানা বিশ্বাস।....
প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকছে অ্যাকাউন্টে, সমস্যার সমাধানে চালু বিশেষ হেল্পলাইন
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনের সংকল্প পত্রের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের সমস্ত যোগ্য মহিলাদের ব্যাংক একাউন্টে তিন হাজার টাকা পাঠানো শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নবান্ন সভাঘরের একটি অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের ৫ মহিলা উপভোক্ত তার হাতে ৩০০০ টাকার প্রতীকী চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, ডুপ্লিকেট লোকদের ছেঁটে ফেলা হয়েছে। অ্যাকাউন্টসের অডিট হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণের সাহায্য করা হবে। ফর্ম পূরণের পর ভেরিফিকেশনের পর ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
বুধবার নবান্ন সভাঘরে প্রকল্পের সূচনা হয়। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, '২৭ তারিখ থেকে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করা শুরু করল সরকার। যাঁরা যাঁরা আবেদন করে দিয়েছেন, আজ থেকে ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে।' তিনি স্পষ্ট করে দেন, প্রথমে বলা হয়েছিল, ফর্ম দেওয়া লাগবে না, ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করা হবে। কিন্তু পরে পর্যালোচনা করে দেখা গিয়েছে, হাজার হাজার, লক্ষ ভুয়ো নাম ঢুকে রয়েছে। সেগুলিকে পর্যালোচনার প্রয়োজন ছিল। সেই কারণেই নতুন ফর্ম দেওয়া হয়েছে। গতকাল থেকেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মের ফল-আপ শুরু হয়েছে। বুধবার থেকে মহিলাদের অ্যাকাউন্টে যোজনার টাকা ঢুকবে। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ফর্ম আগের থেকেই দেওয়া শুরু হয়েছে। আজ অনলাইনে দেওয়া শুরু হয়েছে। ৩ জুন থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে, বারবার ১২ পাতার ফর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন, 'এই যে বলছে এতগুলো ১২ পাতার ফর্ম। এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। কারণ আগামীদিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা দরকার।'
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, '২৯ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্কিমের টাকা ঢুকবে। এসআইআরের পরে দেখা গেল অনেক মানুষ এ দেশের নয়। তাই আমরা নতুন করে ফর্ম পূরণ করার সিদ্ধান্ত নিই। ১ লাখ ২১ হাজার সিএএ তে আবেদন করেছেন। আরও অনেকে অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন। আরও মানুষ সিএএ র মাধ্যমে নাগরিকত্ব পাবেন। কিন্তু যাঁরা অবৈধ ভাবে এ দেশে ঢুকেছেন তাঁরা এই অন্নপূর্ণা যোজনা পাবেন না। ভারতীয় নাগরিকত্ব যাঁদের নেই তাঁরা পাবেন না। এই প্রক্রিয়া তিন মাস ধরে চলবে। যেমন যেমন ফর্ম পূরণ করে জমা পরবে, সেগুলো ভেরিফিকেশন করে তারপরই তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে।'
সরাসরি সরকারি হেল্পলাইন
সরকারি পরিষেবায় সমস্যার কথা জানাতে হেল্পলাইন নম্বর চালু পশ্চিমবঙ্গ সরকারের। সপ্তাহের সোম থেকে শনি নির্দিষ্ট নম্বর ও ইমেইল মারফত অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'আপনার সরকার আপনার পাশে।' ৮২৮২০৮২৮২০ এই নম্বরে ফোন করে জানাতে পারবেন সমস্যার কথা।
সেই সঙ্গে সরকার বিনামূল্যে বাস পরিষেবাও চালু করেছে ১ জুন থেকে মহিলাদের জন্য। সরকারি সংস্থা এসবিএসটিসি, ডব্লিউবিটিসি, এনবিটিসি-তে সম্পূর্ণ বিনামূল্যে বাস পরিষেবা দেওয়া হবে। এক্সপ্রেস বাস, এসি বাস সব বাসেই এই ধরনের পরিষেবা পাওয়া যাবে, কাউন্টার টিকিট এবং অনলাইন সবেতেই এই ধরনের পরিষেবা পাওয়া যাবে। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনা এর কাজ পুরো শেষ হয়ে গেলে আগের প্রকল্প বন্ধ হয়ে যাবে। তেমনি ভাবে আয়ুষ্মান ভারত শুরু হলে নাম ট্রান্সফার শুরু হলে স্বাস্থ্য সাথীর ক্ষেত্রেও তাই হবে।
© 2025 Kolkata Saradin All Rights Reserved | Designed by Great Tech India
সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
