Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Amir Pakistan: ব্রিটিশ পাসপোর্ট পেতেই আমিরের আইপিএল নিয়ে হুলুস্থুল!

Amir Pakistan: ব্রিটিশ পাসপোর্ট পেতেই আমিরের আইপিএল নিয়ে হুলুস্থুল!

KTV Bangla 2 days ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

পাক মুলুক ছেড়ে একেবারে সোজা ব্রিটিশমুলুকে থিতু হলেন বাঁ-হাতি পেসার মহম্মদ আমির (Amir Pakistan) মঙ্গলবার হাতে এসে গিয়েছে বহু কাঙ্ক্ষিত ব্রিটিশ নাগরিকত্ব। আর এই লাল পাসপোর্ট পাওয়ার পর থেকেই ক্রিকেট দুনিয়ায় শুরু হয়ে গিয়েছে জল্পনার ঝড়।

তা ভাই আমির, এবার কি তবে আইপিএল-এর উইকেটেও ছক্কা হাঁকানোর পালা?

ফিক্সিং আর কামব্যাক (Amir Pakistan)

কেরিয়ারের শুরুতেই গড়াপেটার কালো ছায়া গ্রাস করেছিল আমিরকে। ২০১০ সালের কুখ্যাত স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়ায় বাইশ গজ থেকে দীর্ঘ নির্বাসনে থাকতে হয়েছিল তাঁকে। তবে সব বাধা পেরিয়ে ২০১৫ সালে ফের সবুজ জার্সিতে কামব্যাক করেন তিনি। মনে আছে ২০১৭ সালের সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথা? চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে একাই ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন এই পেসার। যদিও সেই ফর্ম ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে আলবিদা জানান আমির।

'দ্য হান্ড্রেড' ও ব্রিটিশ জয়! (Amir Pakistan)

​আন্তর্জাতিককে টাটা জানালেও ফ্র্যাঞ্চাইজি লিগে আমির কিন্তু এখনও বেশ কড়া মেজাজে আছেন। পিএসএলের চেনামুখ তো বটেই, এবার ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টেও ঝড় তুলেছেন। ট্রেন্ট রকেটসের হয়ে এই মরশুমে বিদেশের কোটায় খেলছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট চলাকালীনই পকেটে পুরে নিলেন ব্রিটিশ নাগরিকত্ব! ব্যস, আর যায় কোথায়? টুর্নামেন্টে তাঁর বিদেশি তকমাও গেল ঘুচে।

আজহার মাহমুদের পথেই কি হাঁটবেন মহম্মদ আমির?

​ইতিহাস কিন্তু অন্য কথা বলছে না! অতীতে পাক অলরাউন্ডার আজহার মাহমুদও ঠিক এভাবেই পাকিস্তান ছেড়ে ব্রিটিশ পাসপোর্ট জোগাড় করেছিলেন। আর তার সুবাদেই ২০১২ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি, পরে খেলেছেন কেকেআরের হয়েও। এবার কি তবে সেই একই কায়দায় আইপিএলের নিলামে নাম তুলবেন আমির?

Mohun Bagan: সাউথ ইউনাইটেডকে গোলবন্যায় ভাসিয়ে ডুরান্ডের নক-আউটে মোহনবাগান, অনবদ্য হ্যাটট্রিক মনবীরের

মুখে কুলুপ আমিরের (Amir Pakistan)

আইপিএলে নাম লেখানো নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি খোদ পেসার নিজেই (Amir Pakistan)। তবে একটা জিনিস পরিষ্কার- পাক সুপার লিগ বা পিএসএল-এ আগামী বছর তাঁকে খেলতেই দেখা যাবে। কিন্তু টুইস্টটা হলো, জন্মভূমির এই লিগে আমির আর ঘরের ছেলে হিসেবে নয়, খেলবেন খোদ 'বিদেশি'র তকমা নিয়ে! এখন দেখার, ব্রিটিশ পাসপোর্ট সম্বল করে আইপিএলের বাইশ গজে তিনি সত্যি সত্যি ঝড় তুলতে পারেন কিনা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla