Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কর্নাটক সফরের মাঝপথেই শারীরিক অসুস্থতার (Amit Shah) কারণে নির্ধারিত একাধিক কর্মসূচি বাতিল করতে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শুক্রবার রাতে হুব্বলিতে পৌঁছনোর পর শনিবার সকালে অসুস্থ বোধ করেন তিনি।
চিকিৎসকদের পরামর্শে হোটেলেই বিশ্রামে থাকার সিদ্ধান্ত নেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে গব্বুরে পূর্বনির্ধারিত সরকারি অনুষ্ঠানে তাঁর উপস্থিতি সম্ভব হয়নি।
কোথায় ছিল অনুষ্ঠান? (Amit Shah)
শনিবার কেএলই জগদগুরু গঙ্গাধর মহাস্বামীগলু (Amit Shah) মুরুশাভিরমঠ মেডিক্যাল কলেজের নতুন শিক্ষাভবন এবং ১২০০ শয্যার কেএলই হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ সেন্টারের উদ্বোধন করার কথা ছিল শাহের। তাঁর অনুপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, কর্নাটকের মেডিক্যাল এডুকেশন মন্ত্রী শরণ প্রকাশ পাতিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং সাংসদ জগদীশ শেট্টার-সহ বিশিষ্টরা অনুষ্ঠানে যোগ দেন।
হোটেলে বিশ্রাম নিচ্ছেন শাহ (Amit Shah)
কেএলই সোসাইটির চেয়ারম্যান প্রভাকর কোরে জানান, চিকিৎসকদের পরামর্শ মেনেই শাহ হোটেলে বিশ্রাম নিচ্ছেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে বমি হওয়ায় অমিত শাহ কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানান জোশী।
অসুস্থতার কারণে শাহের বেলগাভি সফরও বাতিল করা হয়। সেখানে চিকোডি তালুকের এক্সাম্বায় একটি সমবায় সংস্থার নতুন সদর দফতর উদ্বোধনের কথা ছিল তাঁর।

