Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Annapurna Yojana: বিডিও ও বিধায়কের নয়া উদ্যোগ, ছাতনার প্রত্যন্ত গ্রামাঞ্চলে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম বিলি শুরু

Annapurna Yojana: বিডিও ও বিধায়কের নয়া উদ্যোগ, ছাতনার প্রত্যন্ত গ্রামাঞ্চলে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম বিলি শুরু

KTV Bangla 1 month ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: সিধু মান্ডি বাঁকুড়া: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) নতুন ফর্ম প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ফর্ম বিলির কাজ। গত বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারো পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে বিস্তারিত তথ্য জানান।

সেই নির্দেশ মেনেই ছাতনা ব্লকে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে ফর্ম তুলে দেওয়া ও তা পূরণে সাহায্যের উদ্যোগ নিল প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

বাড়ি বাড়ি ঘুরে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি (Annapurna Yojana)

এদিন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় (Annapurna Yojana), বিডিও সৌরভ ধল্ল সহ প্রশাসনিক আধিকারিকরা ছাতনা ব্লকের ঘোসেরগ্রাম অঞ্চলের এনারী কুশবনা গ্রামে বাড়ি বাড়ি ঘুরে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি করেন এবং সাধারণ মানুষকে ফর্ম পূরণে সহযোগিতা করেন।

Bangladeshi Intruder: হাকিমপুরে প্রত্যর্পণের কাজ শুরু, শতাধিক অনুপ্রবেশকারী বিজিবিকে হস্তান্তর

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ

বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বলেন, শিবির করে ফর্ম দিলে সাধারণ মানুষকে প্রচণ্ড রোদে দাঁড়িয়ে লাইনে অপেক্ষা করতে হত। অনেকের কাজকর্মও বন্ধ হয়ে যেত। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছি এবং তা পূরণ করে দিচ্ছি। সঙ্গে বিডিও ও প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন। এছাড়াও গ্রামের শিক্ষিত মানুষ ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও সাহায্য নেওয়া হচ্ছে যাতে কেউ সমস্যায় না পড়েন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla