Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Argentina Messi: আর্জেন্টিনা শিবিরে কি অন্তর্দ্বন্দ্ব?

Argentina Messi: আর্জেন্টিনা শিবিরে কি অন্তর্দ্বন্দ্ব?

KTV Bangla 5 days ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা শিবিরে কি কোনও অভ্যন্তরীণ অস্বস্তি বা সমস্যা তৈরি হয়েছিল? বিশ্বকাপ ফাইনাল শেষের মাত্র দু'দিন পরেই এই প্রশ্ন ঘিরে তোলপাড় শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

কারণ, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি বিশেষ ভিডিয়ো।

ফাইনালে আর্জেন্টিনার পারফরম্যান্স (Argentina Messi)

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দুর্দান্ত কামব্যাক করে ফাইনালে জায়গা করে নিয়েছিল লিওনেল স্কালোনির আর্জেন্তিনা (Argentina Messi)। কিন্তু নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে ফাইনালে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায়। টুর্নামেন্টের অন্যতম হতাশাজনক পারফরম্যান্স উপহার দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচ জুড়েই ছন্নছাড়া ও ছন্দহীন দেখায় মহাতারকা লিওনেল মেসিকে।

ভাইরাল ভিডিয়োতে ঠিক কী দেখা গিয়েছে? (Argentina Messi)

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গেছে, ফাইনাল ম্যাচের ঠিক আগে সাজঘরে বা মাঠে সতীর্থদের শান্ত করার চেষ্টা করছেন মেসি। কোনও একটি অপ্রীতিকর ঘটনা বা গুরুতর সমস্যার প্রসঙ্গ তুলে তিনি সবাইকে অতীতের সব কিছু ভুলে শুধুমাত্র ম্যাচের খেলায় মন দেওয়ার জন্য অনুরোধ করছেন। মেসিকে বলতে শোনা যায়, 'শান্ত থাকো তোমরা। এখন সব কিছু ভুলে যাও। শুধু খেলার দিকে মনোযোগ দাও। অন্য কিছু নিয়ে ভেবো না।' মেসির বারবার সতীর্থদের এভাবে শান্ত করার আদ্যোপান্ত চেষ্টার পরেই ফুটবল মহলে জল্পনা শুরু হয়। বিশেষ করে এনজ়ো ফের্নান্দেজ়, রদ্রিগো দে পলদের মতো তারকাদের শরীরী ভাষা এবং অতিরিক্ত চাপের বিষয়টি নিয়ে কাটাছেঁড়া শুরু করেন সমর্থক ও বিশেষজ্ঞরা।

সমালোচনার জবাব (Argentina Messi)

একাংশের মতে, নকআউট পর্ব পেরিয়ে আর্জেন্টিনার ফাইনালে পৌঁছনো নিয়ে চলা কড়া সমালোচনাই সতীর্থদের মাথা থেকে ঝেড়ে ফেলতে বলেছিলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসি। টুর্নামেন্ট জুড়ে স্কালোনির দলকে একাধিকবার পক্ষপাতদুষ্ট রেফারিং ও বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগে বিদ্ধ হতে হয়েছিল। সেই সব নেতিবাচক আলোচনাকে দূরে সরিয়ে খেলায় মন দিতে বলছিলেন তিনি।

আরও পড়ুন: Spain Celebration: দেশে ফিরেই সেলিব্রেশনে মাতল স্পেন

মানসিক চাপ (Argentina Messi)

অন্য একটি অংশের ধারণা, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মহাতারকার সঙ্গে বিশ্বকাপে হয়তো শেষবারের মতো একই দলে খেলার আবেগ ও দায়িত্ববোধই ফুটবলারদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি করেছিল। ৩৯ বছর বয়সি লিওনেল মেসি এখনও পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ বা অবসরের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা করেননি। তবে স্পেনের বিরুদ্ধে এই ফাইনাল ম্যাচটিই তাঁর বর্ণময় আন্তর্জাতিক তথা বিশ্বকাপ কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে বলে জোর জল্পনা চলছে। আর সেই আবেগ ও ফাইনালের আগের রহস্যময় ভাইরাল ভিডিয়ো ঘিরেই বর্তমানে উত্তাল নেট দুনিয়া।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla