Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Argentina Punishment: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার বিতর্কে চাপে আর্জেন্টিনা

Argentina Punishment: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার বিতর্কে চাপে আর্জেন্টিনা

KTV Bangla 5 days ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: শেষ হয়েও হইল না শেষ! বিশ্বকাপ শেষ কিন্তু আর্জেন্টিনার (Argentina Punishment) বিতর্ক পিছু ছাড়ছে না। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের জেরে বড়সড় বিপাকে পড়তে চলেছেন আর্জেন্টিনার ফুটবলাররা।

ফিফার তদন্তের পাশাপাশি এবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, তাতে ইংল্যান্ডে প্রবেশের পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে অভিযুক্ত ফুটবলারদের এবং তাঁরা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারাতে পারেন।

মূল ঘটনা কী? (Argentina Punishment)

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করার পর মাঠে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময়ই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের (আর্জেন্টিনায় যা 'মালভিনাস' নামে পরিচিত) মালিকানা দাবি করে একটি রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠে নেমে পড়েন আর্জেন্টিনার (Argentina Punishment) ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার বিতর্কে চাপে আর্জেন্টিনাফুটবলাররা। ব্যানারে লেখা ছিল "লাস মালভিনাস সন আর্জেন্টিনাস" (অর্থাৎ, 'মালভিনাস আমাদেরই')। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও ব্রিটেনের দীর্ঘ ঐতিহাসিক শত্রুতার প্রেক্ষাপটে এই ঘটনা চরম বিতর্কের জন্ম দেয়।

প্রিমিয়ার লিগে প্রভাব ও বর্তমান পরিস্থিতি (Argentina Punishment)

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় ক্লাবগুলিতে খেলছেন আর্জেন্টিনার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজ, চেলসির এনজো ফার্নান্ডেজ এবং টটেনহ্যাম হটস্পারের ক্রিশ্চিয়ান রোমেরো।

ব্রিটিশ প্রশাসনের সম্ভাব্য পদক্ষেপ (Argentina Punishment)

খেলার মাঠে রাজনৈতিক প্রচার চালানোর অভিযোগে প্রিমিয়ার লিগের এই আর্জেন্টাইন তারকাদের ব্রিটিশ ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ব্রিটিশ প্রশাসন। সূত্রের খবর, ব্রিটিশ সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ইংল্যান্ডে তাঁদের প্রবেশের পথ চিরতরে বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। ইংরেজ ফুটবল ভক্তদের একটি বড় অংশ এই কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তাঁদের মতে, ফুটবলারদের এই আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাঁদের ভিসা বাতিল করা আবশ্যিক। যদিও ব্রিটিশ অভিবাসন আধিকারিকদের একাংশের মতে, শুধুমাত্র একটি ব্যানার প্রদর্শনের জন্য ভিসা বাতিলের মতো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে কিনা তা আলোচনা সাপেক্ষ। এরকম সিদ্ধান্ত নেওয়া বেশ কিছুটা জটিল হতে পারে।

আরও পড়ুন: Barreto CFL: স্থগিত ইস্টবেঙ্গল ম্যাচ, ক্ষুব্ধ ব্যারেটো

ইতিমধ্যেই এই ঘটনার জেরে ফিফার কাছে তদন্তের অনুরোধ জানিয়েছে ব্রিটিশ সরকার। সব মিলিয়ে, মাঠের জয় উদযাপন করতে গিয়ে মাঠের বাইরের রাজনীতিতে জড়িয়ে বড় ধরনের পেশাগত ঝুঁকির মুখে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার এই তারকারা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla