Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Babughat Accident: ঝড়-বৃষ্টির মধ্যেই বিপদ! আম কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি

Babughat Accident: ঝড়-বৃষ্টির মধ্যেই বিপদ! আম কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Aditi Singha

কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার বাবুঘাট সংলগ্ন রিভার ট্রাফিক গার্ডের (Babughat Accident) একেবারে কাছেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ট্রেন লাইনের উচ্চ ক্ষমতাসম্পন্ন ওভারহেড (Overhead) তারের ওপর একটি বড় গাছের ডাল ভেঙে পড়ার জেরে এই দুর্ঘটনাটি ঘটে।

ওভারহেড তারে ডালটি পড়ামাত্রই বিকট শব্দে একটি বড়সড় বিস্ফোরণ হয় এবং মুহূর্তের মধ্যে সেখানে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে (Babughat Accident)

ঘটনার খবর পেয়েই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করা হয়। এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় অত্যন্ত দুঃখজনকভাবে একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, লাইনের ওপর বা কাছাকাছি থাকা এক ব্যক্তি এই বিস্ফোরণ ও আগুনের কবলে পড়েন। এখনও পর্যন্ত ওই ব্যক্তির দেহটি উদ্ধার করা সম্ভব হয়নি, দেহটি উদ্ধারের প্রক্রিয়া চালানো হচ্ছে।

Annapurna Yojana: বিডিও ও বিধায়কের নয়া উদ্যোগ, ছাতনার প্রত্যন্ত গ্রামাঞ্চলে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম বিলি শুরু

ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত (Babughat Accident)

পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও রিভার ট্রাফিক গার্ডের কর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla