Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Ban Period Catch: ব্যান পিরিয়ডে রহস্যময় ট্রলারভর্তি মাছ উদ্ধার, রামগঙ্গায় চাঞ্চল্য

Ban Period Catch: ব্যান পিরিয়ডে রহস্যময় ট্রলারভর্তি মাছ উদ্ধার, রামগঙ্গায় চাঞ্চল্য

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: সমুদ্রে মাছ (Ban Period Catch) ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি থাকলেও দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার রামগঙ্গা ঘাট সংলগ্ন এলাকায় গভীর রাতে ট্রলারভর্তি মাছ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাছবোঝাই ট্রলার আটক (Ban Period Catch)

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর (Ban Period Catch) পেয়ে এলাকার বাসিন্দারা একটি মাছবোঝাই ট্রলারকে আটক করেন। অভিযোগ, ব্যান পিরিয়ড চলাকালীন এত বিপুল পরিমাণ মাছ কোথা থেকে এল এবং কারা তা নিয়ে আসছিল, তা নিয়ে সন্দেহ দেখা দেয়। এরপর বনদপ্তর ও পাথরপ্রতিমা থানায় খবর দেওয়া হয়।

দুই ব্যক্তি আটক

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাথরপ্রতিমা থানার পুলিশ। ট্রলারের মাঝিসহ দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ সংগ্রহ ও পরিবহনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

BADP: সীমান্তবর্তী বাসিন্দাদের জন্য সুখবর, ফের চালু হতে চলেছে সীমান্ত এলাকা উন্নয়ন তহবিল

এদিকে ট্রলারভর্তি বিপুল পরিমাণ মাছ দীর্ঘক্ষণ পড়ে থাকায় তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাছগুলির উৎস, সংগ্রহের স্থান এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য ছড়িয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla