Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Bangladeshi Intruder: হাকিমপুরে প্রত্যর্পণের কাজ শুরু, শতাধিক অনুপ্রবেশকারী বিজিবিকে হস্তান্তর

Bangladeshi Intruder: হাকিমপুরে প্রত্যর্পণের কাজ শুরু, শতাধিক অনুপ্রবেশকারী বিজিবিকে হস্তান্তর

KTV Bangla 2 months ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: বসিরহাট সিরাজুল মিস্ত্রী: ইতিমধ্যে যে প্রায় আড়াইশোর (Bangladeshi Intruder) মত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছিল তাদের মধ্য থেকে ১০০ জনকে শুক্রবার বাংলাদেশে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে প্রতিদিনকার মতো ছবিটা শুক্রবারও অব্যাহত। ইতিমধ্যে সকাল থেকে ভিড় জমিয়েছে বাংলাদেশীরা দেশে ফেরার অপেক্ষায়।

দেশে ফেরার অপেক্ষা (Bangladeshi Intruder)

বৃহস্পতিবার পর্যন্ত আড়াইশো (Bangladeshi Intruder) জন বাংলাদেশীকে হোল্ডিং সেন্টারে রাখা হলেও ১০০ জনকে উপযুক্ত নথিপত্র যাচাই করে তাদেরকে বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে তুলে দিয়েছে বিএসএফ। সকাল থেকে হাকিমপুর চেকপোষ্টে শিশু মহিলা পুরুষ ভিজে ভিজে সীমান্তে দেশে ফেরার অপেক্ষায়।

কিভাবে ঢুকল ভারতে?

সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন প্রান্ত সীমান্ত দিয়ে দালাল মারফত এদেশে ঢুকেছিল। কেউ পরিচারিকার কাজ, কেউ শ্রমিকের কাজ, আবার কেউ অবৈধভাবে বসবাস করেছিল। সরকারি সুযোগ-সুবিধা সবই পেতো তারা। সেটা অকপটে স্বীকার করে নিচ্ছেন বাংলাদেশীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর আতঙ্ক গ্রাস করেছে তাদের, তাই তারা দেশে ফিরতে চাইছে। সকাল থেকে ভিড় জমাচ্ছেন সীমান্তে।

Sayoni Chakraborty: তারাদের দেশে সুন্দরীর দিদি! চরম সিদ্ধান্ত সায়নীর

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla