Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BJP MLA Sharadwat Mukherjee: কাউন্সিলর হাওয়া, রাস্তা ঠিক করা কাউন্সিলরের কাজ: সল্টলেকের খারাপ রাস্তা নিয়ে সরব বিধায়ক

BJP MLA Sharadwat Mukherjee: কাউন্সিলর হাওয়া, রাস্তা ঠিক করা কাউন্সিলরের কাজ: সল্টলেকের খারাপ রাস্তা নিয়ে সরব বিধায়ক

KTV Bangla 1 month ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ নস্কর: বর্ষা আসার আগে সল্টলেক এলাকার (BJP MLA Sharadwat Mukherjee) রাস্তা,ড্রেন নিকাশী সহ একাধিক সমস্যা নিয়ে বিধাননগর পৌর নিগমের কমিশনার রবি আগরওয়াল এর সাথে দেখা করলেন বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

রাস্তা নিয়ে সরব বিধায়ক (BJP MLA Sharadwat Mukherjee)

বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (BJP MLA Sharadwat Mukherjee) বলেন, "সল্টলেকের রাস্তার অবস্থা খুবই খারাপ। কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কাউকে তো একটা রাস্তা ঠিক করতে হবে। রাস্তা ঠিক করা বিধায়কের কাজ নয়। কাউন্সিলরের কাজ। কাউন্সিলর হাওয়া, খুঁজে বের করতে হচ্ছে। কমিশনারের কাছে এলাম। তাকে বললাম রাস্তার কাজ অবিলম্বে শুরু করার জন্য। চার পাঁচটা রাস্তা চিহ্নিতকরণ করেছি আমরা। খুবই বাজে অবস্থা। IA মার্কেটের পাশে রাস্তা একটা সাইড বন্ধ। সেটা জঞ্জালের ড্রাম্প হয়েছে।"

১০ বছর কাজ হয়নি! (BJP MLA Sharadwat Mukherjee)

তিনি আরও অভিযোগ করেন, "১০বছর ধরে কাজ হয়নি। সেটা পরিষ্কার করার কথা বললাম। সামনে বর্ষা কাল আসছে জলমগ্ন বিধাননগর আমরা চাই না। গালিপিট গুলোর পরিষ্কার করা শুরু করিয়েছি সেটাও কাউন্সিলরদের কাজ। খাল পরিষ্কার করার কাজ শুরু করিয়েছি।আজ ছোট একটা মিটিং করে নিলাম। কি কি কাজ করতে হবে আর কি কি কাজ বাকি আছে।"

আরও পড়ুনঃ RJD Leader Bunglow: বাড়ি ছাড়ার নোটিশ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, বাংলো ছাড়তে নারাজ নেত্রী!

বিধাননগর কর্পোরেশন ফুটবল টিম নিয়েও মন্তব্য করেন তিনি। বিধায়ক বলেন, " এই টিম এবার প্রিমিয়ার ডিভিশন খেলছে। কোনো মিউনিশিপাল টিম প্রিমিয়ার ডিভিশন খেলছে। দেখা যাক তাঁদের কতটা সহযোগিতা করতে পারি। যারা এবার মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান এর মতো টিমের সাথে খেলবে। তাদের আর্থিক সাহায্যর ব্যাপারে কমিশনারকে বললাম। ভালো লাগবে বিধাননগর এর নাগরিকদের যে মোহনবাগান, ইস্টবেঙ্গল মহমেদডন এর মতো টিমদের সাথে খেলবে। সবাই যেন এগিয়ে আসে এই টিমটাকে সাপোর্টটা দেয়। অর্থনৈতিক সাপোর্ট সহ বাকিটা আমরা দেখছি।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla