Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Brazil vs India: ৩ অক্টোবর যুবভারতীতে ভারতের বিরুদ্ধে খেলতে আসছে ব্রাজিল!

Brazil vs India: ৩ অক্টোবর যুবভারতীতে ভারতের বিরুদ্ধে খেলতে আসছে ব্রাজিল!

KTV Bangla 1 month ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। কলকাতাবসী এবার চাক্ষুষ করতে পারবেন ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেলিদের (Brazil vs India)। মোহনবাগান দিবসের উদযাপন থেকেই সেই সুখবর রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।

কলকাতায় আসছে ব্রাজিল (Brazil vs India)

আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় জাতীয় দলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ খেলতে আসছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে খেলা ব্রাজিল দলই কলকাতায় আসতে চলেছে। কলকাতাতে তো বটেই, ভারতে এই প্রথমবার ম্যাচ খেলতে আসছে বর্তমান ব্রাজিল জাতীয় ফুটবল দল।

কলকাতায় আর্জেন্টিনা (Brazil vs India)

২০১১ সালে লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল। সেই ম্যাচেই আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল মেসির।

Kanyashree: বদলে গেল কন্যাশ্রীর নাম! তালিকায় সবুজ সাথীও!

পেলে কলকাতায় (Brazil vs India)

আর্জেন্টিনার পর এবার কলকাতায় ফুটবল খেলবে ব্রাজিল! ১৯৭৭ সালে ফুটবল সম্রাট পেলে কলকাতায় নিউইয়র্ক কসমসের হয়ে খেলে গিয়েছিলেন। মোহনবাগানের সঙ্গে ইডেন গার্ডেন্সে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন পেলে। তবে ব্রাজিলের জার্সিতে কলকাতায় খেলেননি তিনি। কিন্তু এবার ফ্যানস বেস স্টাডি করে কলকাতায় প্রথমবার খেলতে আসছে ব্রাজিল জাতীয় দল। ফলে ভিনিসিয়াস জুনিয়র, কুনহা, রাফিনহা, এন্ড্রিকদের নিয়ে মাতার অপেক্ষায় ভারতীয় ফুটবলের মক্কা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla