Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Cockroach Janata Party: জেল থেকে বেরিয়েই ফের বিপাকে সৌরভ-আশুতোষ!

Cockroach Janata Party: জেল থেকে বেরিয়েই ফের বিপাকে সৌরভ-আশুতোষ!

KTV Bangla 1 day ago

Last Updated on [modified_date_only] by Aditi Singha

কে টিভি বাংলা ডিজিটাল: যন্তর মন্তরে অনুপ্রবেশের অভিযোগে সাত দিন জেলে কাটানোর পর সদ্যই মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা (Cockroach Janata Party)। কিন্তু জেল থেকে বেরোনোর কয়েক ঘণ্টার মধ্যেই ফের তাঁদের সামনে হাজির নতুন আইনি জটিলতা।

এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে সমন পাঠানো হয়েছে দুই নেতাকে। বৃহস্পতিবারই তাঁদের হাজিরা দিতে হবে বলে জানা গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, ফের কি গ্রেপ্তার হতে পারেন তাঁরা?

একাধিক মামলা ক্রাইম ব্রাঞ্চের হাতে (Cockroach Janata Party)

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌরভ এবং আশুতোষের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে। কনট প্লেস এবং পার্লামেন্ট স্ট্রিট থানায় তাঁদের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের হয়েছিল। সরকারি নির্দেশ অমান্য, অনুপ্রবেশ, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি কর্মীদের কাজে বাধা এবং তাঁদের উপর আঘাত করার মতো একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার ১২টায় হাজিরা (Cockroach Janata Party)

ক্রাইম ব্রাঞ্চের সমন অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজোরি গার্ডেনের দপ্তরে হাজিরা দিতে হবে সৌরভ ও আশুতোষকে। একইসঙ্গে সিজেপির আর এক নেতা অজিঙ্কা শিণ্ডেকেও ভারতীয় ন্যায় সংহিতার ১৮৮ ধারা লঙ্ঘনের অভিযোগে সমন পাঠানো হয়েছে। ফলে তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর জল্পনা।

১৩ অক্টোবর যন্তর মন্তরে কী হয়েছিল? (Cockroach Janata Party)

গত ১৩ অক্টোবর ব্যারিকেড টপকে যন্তর মন্তরে ঢুকে পড়েছিলেন সিজেপির নেতা-কর্মীরা। সেখানে তাঁরা তেরঙ্গা উড়িয়েছিলেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং পুলিশ তাঁদের আটক করতে তৎপর হয়। বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর পুলিশ সৌরভ, আশুতোষ-সহ কয়েকজনকে পাকড়াও করে। এরপরই তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।

Manipur Crisis: ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে কুকি-জো যুবকের মৃত্যু! বাড়িতে আগুন, বাড়ছে আতঙ্ক

এবার কি ফের গ্রেপ্তারির আশঙ্কা?

জেল থেকে মুক্তির পর ফের ক্রাইম ব্রাঞ্চের সমন ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে প্রশ্ন। হাজিরার পর তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে যায়, সেটাই এখন দেখার। তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলি গুরুতর হওয়ায় ফের গ্রেপ্তারির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সমন জারি হওয়া মানেই গ্রেপ্তার নিশ্চিত নয়। বৃহস্পতিবারের জিজ্ঞাসাবাদের পরই স্পষ্ট হতে পারে সৌরভ ও আশুতোষের আইনি পরিস্থিতি কোন দিকে এগোয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla