Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Commonwealth Games 2026: ঝান্ডুর কেরামতিতে খাতা খুলল ভারত

Commonwealth Games 2026: ঝান্ডুর কেরামতিতে খাতা খুলল ভারত

KTV Bangla 16 hrs ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: কথায় আছে কষ্ট করলে কেষ্ট মিলবে। আর কষ্টেরই ফল পেলেন ঝান্ডু কুমার। গ্লাসগো কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) তাঁর হাত দিয়েই পদকের খাতা খুলল ভারত। প্যারা পাওয়ারলিফটিংয়ে ব্রোঞ্জ পেলেন ঝান্ডু কুমার।

ঝান্ডুর ব্যক্তিগত লড়াই (Commonwealth Games 2026)

অভাব, দারিদ্র্য আর শারীরিক প্রতিবন্ধকতা, ইচ্ছে থাকলে কোনও বাধাই বাধা নয়। নিজের সব বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে ঝান্ডু নক্ষত্রের মত উজ্জ্বল। কমনওয়েলথ গেমস (

) থেকে ভারত এক নতুন নক্ষত্রকে। পাশাপাশি বিহারের নালন্দাও এবার ঝান্ডু কুমারের নামেই পরিচিত হবে।

সংগ্রামের গল্প (Commonwealth Games 2026)

গ্লাসগো কমনওয়েলথ গেমসের পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিংয়ে ব্রোঞ্জ পেলেন ঝান্ডু কুমার।এবারের কমনওয়েলথ গেমস থেকে এটাই দেশের প্রথম পদক। তাঁর এই জয়ের পিছনে রয়েছে অদম্য জেদ, কান্নাকে পিছিয়ে ফেলে এগিয়ে যাওয়ার গল্প।

জন্ম থেকেই পোলিও আক্রান্ত ঝান্ডু। জীবন সহজ ছিল না। দিন আনা দিন খাওয়া সংসার। তাঁর পরিবারকে অভাবের সঙ্গে লড়াই করতে হয়েছে প্রতি মুহূর্তে। পেটের টানে একসময় বাবার সঙ্গে হাত মিলিয়ে রাস্তার ধারে আলু, পেঁয়াজ বিক্রিও করেছেন তিনি। কোভিডের সেই কঠিন সময়ে সংসারের চালাতে ই-রিকশাও চালাতে হয়েছে তাঁকে। জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার সময় অর্থের সমস্যায় পড়তে হয় ঝান্ডুকে। তাই নিজের শেষ সম্বল ই-রিকশাও বিক্রি করে দিতে বাধ্য হন তিনি।

পদক জয় (Commonwealth Games 2026)

দ্বিতীয় প্রচেষ্টায় ১৯০ কেজি ওজন তুলে ১৩০.৯ পয়েন্ট সংগ্রহ করেন। শেষ প্রচেষ্টায় ১৯০ কেজি থেকে বাড়িয়ে ১৯৬ কেজি তোলার চেষ্টা করলেও অল্পের জন্য তা সফল হয়নি। বারবেল র‍্যাকে আটকে যাওয়ায় টাইমিংয়ে অল্প সমস্যা হয়েছিল বলে জানান তিনি। শেষ পর্যন্ত তাঁর ১৯০ কেজির লিফটই তাঁকে এনে দেয় ব্রোঞ্জ পদক। এই বিভাগে নাইজেরিয়ার রিলুওয়ান ইদ্রিস (২০৮ কেজি) সোনা এবং ইংল্যান্ডের ম্যাথিউ হার্ডিং (১৯৯ কেজি) রুপো জয় করেন।

আরো পড়ুন: Brazil vs India: নেইমারের সঙ্গে খেলবেন লিস্টন-মনবীররা?

পদক জয়ের আবেগ (Commonwealth Games 2026)

ঝান্ডু কুমার জানান, "ভারতের হয়ে প্রথম পদক জিততে পেরে খুব ভালো লাগছে। জাতীয় পতাকা দেখলেই বুকটা গর্বে ফুলে ওঠে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।"

এর আগে জাতীয় রেকর্ড গড়ার পাশাপাশি ২০২৫ বেজিং বিশ্বকাপ এবং ২০২৬ এশিয়ান ও ওশিয়ানিয়া চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। কমনওয়েলথ গেমসের এই পদক তাঁর কেরিয়ারের মুকুটে এক নতুন পালক যোগ করল। আর এর মাধ্যমেই লস অ্যাঞ্জেলেস ২০২৮ প্যারালিম্পিক্সে দেশের হয়ে পদক জয়ের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিলেন এই অদম্য ক্রীড়াবিদ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla