Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Daalpuri: দোকানের স্বাদ এবার বাড়িতেই! বানান খাস্তা ডালপুরি!

Daalpuri: দোকানের স্বাদ এবার বাড়িতেই! বানান খাস্তা ডালপুরি!

KTV Bangla 1 day ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: ডালপুরি এমন একটি জনপ্রিয় বাঙালি খাবার (Daalpuri), যা সকালের জলখাবার বা সন্ধ্যার স্ন্যাক্স এ দারুণ লাগে। আলুর দম, ছোলার ডাল কিংবা টক-মিষ্টি চাটনির সঙ্গে গরম গরম ডালপুরি খেতে অসাধারণ লাগে। খুব সহজেই বাড়িতে এটি তৈরি করা যায়।

লাগবে কী কী? (Daalpuri)

ময়দা ২ কাপ, বিউলির ডাল ১ কাপ (Daalpuri), আদা কুচি ১ চা চামচ, মৌরি আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো বা কাঁচালঙ্কা কুচি স্বাদমতো, নুন পরিমাণমতো, এক চিমটি হিং (ইচ্ছামতো), সাদা তেল ২ চা চামচ এবং ভাজার জন্য প্রয়োজনমতো তেল।

বানাবেন কিভাবে? (Daalpuri)

প্রথমে বিউলির ডাল ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন। এরপর ডাল খুব বেশি মিহি নয়, এমনভাবে বেটে নিন। এবার কড়াইয়ে অল্প তেল গরম করে মৌরি, হিং ও আদা দিয়ে নেড়ে নিন। তারপর বাটা ডাল, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা দিয়ে মাঝারি আঁচে ভালো করে নাড়তে থাকুন। ডালের মিশ্রণ শুকিয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন।

অন্যদিকে ময়দার সঙ্গে নুন, সামান্য তেল ও জল মিশিয়ে নরম করে মেখে ২০ মিনিট ঢেকে রাখুন। এরপর ছোট ছোট লেচি কেটে প্রতিটির মধ্যে ডালের পুর ভরে মুখ বন্ধ করে আলতো হাতে বেলে নিন। খুব পাতলা করবেন না, আবার বেশি মোটা রাখবেন না।

Vidyasagar Setu Closed: রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, যান চলাচলে বড় বদল কলকাতা পুলিশের

কড়াইয়ে তেল গরম হলে একটি করে ডালপুরি ছাড়ুন। দুই দিক সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। গরম গরম ডালপুরি আলুর দম, ছোলার ডাল বা টক চাটনির সঙ্গে পরিবেশন করুন। ঘরোয়া উপকরণেই তৈরি এই ডালপুরি খেতে যেমন সুস্বাদু, তেমনই অতিথি আপ্যায়নের জন্যও দারুণ একটি পদ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla