Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
DADA Poster: মহারাজের জন্মদিনে প্রকাশ্যে দাদা বায়োপিকের পোস্টার

DADA Poster: মহারাজের জন্মদিনে প্রকাশ্যে দাদা বায়োপিকের পোস্টার

KTV Bangla 2 weeks ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় (DADA Poster) মুহূর্ত এবার উঠে আসতে চলেছে বড় পর্দায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই প্রকাশ্যে এল তাঁর বহুল প্রতীক্ষিত বায়োপিক 'দাদা-দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি'-র প্রথম লুক।

একই সঙ্গে নির্মাতারা জানিয়ে দিয়েছেন, ছবিটি বিশ্বজুড়ে মুক্তি পাবে ২০২৭ সালের ১৪ মে।

প্রকাশ্যে পোস্টার (DADA Poster)

প্রথম পোস্টারেই ধরা পড়েছে ক্রিকেটপ্রেমীদের (DADA Poster) হৃদয়ে গেঁথে থাকা সেই ঐতিহাসিক দৃশ্য। লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে হাতে জার্সি উড়িয়ে উদযাপন করছেন রাজকুমার রাও, যেন ফিরে এসেছে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের সেই আবেগঘন মুহূর্ত। ভারতীয় ক্রিকেটে আত্মবিশ্বাস ও আগ্রাসনের নতুন যুগের প্রতীক হয়ে ওঠা সেই উদযাপনই এবার সিনেমার অন্যতম আকর্ষণ।

নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে সৌরভ গঙ্গোপাধ্যায়ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি রাজকুমার রাওকে শুভেচ্ছা জানিয়ে মজার ছলে লিখেছেন, এবার বড় পর্দায় তাঁর কভার ড্রাইভ দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। বায়োপিকটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। প্রযোজনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। ছবিটি উপস্থাপনা করছে টি-সিরিজ এবং এটি লাভ ফিল্মসের প্রযোজনা। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স-সহ একাধিক গুরুত্বপূর্ণ লোকেশনে।

Adhir Chowdhury: বারুইপুর কাণ্ডে নিহত নাবালিকার পরিবারের পাশে অধীর চৌধুরী

এই ছবিতে সৌরভের বাবার চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, মায়ের ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তানিয়া মানিকতলাকে।

প্রথম লুক দেখে আবেগাপ্লুত সৌরভ নিজেই জানিয়েছেন, দৃশ্যটি তাঁকে সেই স্মরণীয় দিনের কথা আবার মনে করিয়ে দিয়েছে। পাশাপাশি রাজকুমার রাওয়ের অভিনয়েরও প্রশংসা করেছেন তিনি। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় এবং লাভ রঞ্জনের প্রযোজনায় তৈরি এই ছবি সৌরভের ক্রিকেটজীবনের সংগ্রাম, নেতৃত্ব ও সাফল্যের কাহিনি তুলে ধরবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla