Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Darjeeling Loco Shed Collapse: টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে ভাঙল ঐতিহাসিক লোকোশেড, আহত ৮ রেলকর্মী

Darjeeling Loco Shed Collapse: টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে ভাঙল ঐতিহাসিক লোকোশেড, আহত ৮ রেলকর্মী

KTV Bangla 1 month ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: দার্জিলিংয়ে টানা বৃষ্টির জেরে বড়সড় (Darjeeling Loco Shed Collapse) দুর্ঘটনা। বুধবার দার্জিলিং রেল স্টেশনের ঐতিহাসিক লোকোশেডের একাংশ আচমকাই ভেঙে পড়ে। দুর্ঘটনায় ডিউটিতে থাকা আটজন রেলকর্মী আহত হয়েছেন।

তবে তাঁদের কারও আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ।

কেন এই দুর্ঘটনা? (Darjeeling Loco Shed Collapse)

জানা গিয়েছে, প্রবল বৃষ্টি এবং ঝোড়ো (Darjeeling Loco Shed Collapse) হাওয়ার কারণে লোকোশেডের একটি অংশ ধসে পড়ে। শেডটি ব্যস্ত হিল কার্ট রোডের পাশে অবস্থিত। ফলে ধসে পড়া অংশের ধ্বংসাবশেষ রাস্তার উপর এসে পড়ে। এর জেরে যান চলাচল কিছুটা ব্যাহত হয়।

কেমন আছেন সকলে? (Darjeeling Loco Shed Collapse)

তবে আহত হওয়ার পরেও নিজেদের কথা না ভেবে রাস্তা পরিষ্কার করতে এগিয়ে আসেন রেলকর্মীরা। চিকিৎসার জন্য যাওয়ার আগে তাঁরা সকলে মিলে রাস্তার উপর পড়ে থাকা ভারী ধ্বংসাবশেষ সরিয়ে দেন। এর ফলে দ্রুত স্বাভাবিক হয় যান চলাচল। পরে আহত আট কর্মীকেই স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কারও প্রাণহানির আশঙ্কা নেই।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পাশাপাশি লোকোশেডটি কীভাবে দ্রুত মেরামত করা যায়, তা নিয়েও কাজ শুরু হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দার্জিলিং শহরে ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরিস্থিতির উন্নতির সম্ভাবনা এখনই নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত দার্জিলিং জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ফলে পাহাড়ে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla