Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Dhoni-Rishabh: শ্রীলঙ্কা সিরিজের আগে ধোনির শরণাপন্ন ঋষভ পন্থ

Dhoni-Rishabh: শ্রীলঙ্কা সিরিজের আগে ধোনির শরণাপন্ন ঋষভ পন্থ

KTV Bangla 3 weeks ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: লাল বলের ক্রিকেটে ঋষভ পন্থের ব্যাটিং নিয়ে কখনও কোনও প্রশ্ন ওঠেনি (Dhoni-Rishabh)। কিন্তু ঘূর্ণি পিচে উইকেটের পিছনে মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। আগামী অগস্টে শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত।

সেখানেও ঘূর্ণি উইকেটেই খেলার সম্ভাবনা। তাই আগে থেকেই সতর্ক হয়ে মহেন্দ্র সিংহ ধোনির কাছে বিশেষ অনুশীলন শুরু করেছেন পন্থ।

ধোনির বাড়িতে পন্থ

সম্প্রতি রাঁচীতে গিয়েছেন পন্থ। সেখানে সরাসরি ধোনির বাড়িতেই রয়েছেন তিনি। রাঁচীর রাস্তায় দু'জনকে গাড়িতে চেপে একসঙ্গে বার হতে দেখা গিয়েছে। পাশাপাশি, জিমেও কঠোর অনুশীলন করেছেন পন্থ ও ধোনি। এই অনুশীলনে তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন ভারতের প্রাক্তন স্পিনার শাহবাজ নাদিমও।

গুরু-র কাছে পন্থ (Dhoni-Rishabh)

মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে পন্থের সম্পর্ক বরাবরই অত্যন্ত মধুর। এর আগেও একাধিকবার ধোনির রাঁচীর বাড়িতে গিয়ে তাঁর কাছ থেকে পরামর্শ নিয়েছেন পন্থ। ঘূর্ণি পিচে নিজের কিপিং ও ব্যাটিং দক্ষতাকে আরও শাণিত করতে ধোনির চেয়ে ভালো শিক্ষক আর কেউ হতে পারেন না, আর তাই এই কঠিন পরিস্থিতির আগে 'গুরু'-র শরণাপন্ন হয়েছেন ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার।

শ্রীলঙ্কা সিরিজের গুরুত্ব (Dhoni-Rishabh)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়েই জয় ছিনিয়ে আনতে হবে ভারতকে। পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কার মাটিতে শেষ সাতটি টেস্টের মধ্যে ছ'টিতেই জয় পেয়েছে ভারত এবং প্রতিটি জয়ই এসেছে বড় ব্যবধানে। শ্রীলঙ্কার মাটিতে তাদের চুনকাম করার সুযোগ থাকলেও, প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ পন্থ ও ভারতীয় দল।

বাইকপ্রেমী ধোনি (Dhoni-Rishabh)

পন্থের সঙ্গে সময় কাটানোর মাঝেই গত সোমবার অন্য এক রূপে দেখা গেল ধোনিকে। চেন্নাইয়ের 'মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিট'-এ সুপারবাইক চালাতে দেখা যায় তাঁকে। একটি সুপারবাইক সংস্থার সঙ্গে যুক্ত থাকার সুবাদে সংস্থার নতুন টায়ারের পরীক্ষা করতেই সেখানে হাজির হয়েছিলেন ভারতের প্রাক্তন সফল অধিনায়ক।

MSC Humayun: মহামেডানের সভাপতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ

ভক্তদের উন্মাদনা

চেন্নাইয়ের ট্র্যাকে ধোনির সুপারবাইক চালানোর ভিডিয়োটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে (Dhoni-Rishabh)। ভিডিয়োতে দেখা গেছে, বাকি রাইডারদের সঙ্গে সমান তালে বাইক ছোটোচ্ছেন তিনি। বেশ কয়েক পাক রেস ট্র্যাক ঘোরার পর বাইক থামিয়ে হেলমেট খুলতেই গ্যালারিতে উপস্থিত ভক্তদের উল্লাস ও চিৎকার শুরু হয়ে যায়। ভক্তদের নিরাশ না করে তাঁদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান ধোনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla