Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Dhupguri: ধূপগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ

Dhupguri: ধূপগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ

KTV Bangla 2 weeks ago

Last Updated on [modified_date_only] by Aditi Singha

কে টিভি বাংলা ডিজিটাল: ধূপগুড়ি পৌরসভার প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে শনিবার ১৬ নম্বর ওয়ার্ডের শেষ সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় (Dhupguri)। শহরের আবর্জনা ফেলার জন্য পৌরসভার গাড়ি সেখানে পৌঁছাতেই স্থানীয় বাসিন্দারা গাড়ি আটকে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের অভিযোগ (Dhupguri)

বহু বছর আগে ডাম্পিং গ্রাউন্ডের জন্য জমি অধিগ্রহণ করা হলেও এলাকাবাসীর আন্দোলনের জেরে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে ওই জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তাঁদের দাবি, সেখানে অন্য কোনও জনকল্যাণমূলক প্রকল্প গড়ার আশ্বাস দেওয়া হলেও ফের আবর্জনা ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে (Dhupguri)

এলাকায় প্রায় ৫০০ পরিবার, সামনেই রেলস্টেশন, ব্যস্ত রাস্তা এবং তিনটি স্কুলের পড়ুয়ারা এই রাস্তা দিয়ে চলা চল করে । ফলে ডাম্পিং গ্রাউন্ড হলে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য সমস্যার আশঙ্কা বাড়বে।

Rituparno Ghosh: বাংলা সিনেমার পর্দায় নারীর যন্ত্রণা 'বাড়িওয়ালি' থেকে 'উত্তরা'র বেঁধে

ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে এলাকাটি পরিদর্শন করা হয় এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হয়। তবে বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই সেখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে দেওয়া হবে না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও বিক্ষোভ রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla