Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Don 3: ডন ৩ বিতর্কে সলমনের হস্তক্ষেপ! বণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে কী করলেন ভাইজান?

Don 3: ডন ৩ বিতর্কে সলমনের হস্তক্ষেপ! বণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে কী করলেন ভাইজান?

KTV Bangla 2 weeks ago

Last Updated on [modified_date_only] by Shyamali Bihan

কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু এখন 'ডন ৩'(Don 3)।

হঠাৎ সরে দাঁড়ানোয় জল্পনা (Don 3)

বণবীর সিং ও ফারহান আখতার যখন জনপ্রিয় 'ডন' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিজন ঘোষণা করেন, তখন দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র।

পরে 'ধুরন্ধর'-এর সাফল্যের পর রণবীরের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। কিন্তু হঠাৎই 'ডন ৩' থেকে তাঁর সরে দাঁড়ানোর খবর সামনে আসতেই শুরু হয় জোর চর্চা।

FWICE-এর হস্তক্ষেপে বাড়ল বিতর্ক

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। এই ইস্যুতে সংগঠনের অবস্থান নিয়ে ইন্ডাস্ট্রিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

সলমন খানের মধ্যস্থতা

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সলমন খান নিজে এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছেন। সূত্রের দাবি, রণবীর সিং ও আখতার পরিবারের সঙ্গে সলমনের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।

উভয় পক্ষের সঙ্গে ফোনে কথা

সূত্রটি জানায়, সলমন উভয় পক্ষের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর পরামর্শ দিয়েছেন। তিনি ফারহান আখতারকে বোঝানোর চেষ্টা করেছেন যে সৃজনশীল মতভেদ চলচ্চিত্র জগতে নতুন কিছু নয়। একই সঙ্গে রণবীরের বক্তব্যও মন দিয়ে শুনেছেন।

'কিউপিড' ভূমিকায় ভাইজান?

প্রতিবেদন অনুযায়ী, সলমন চাইছেন যাতে কোনও পক্ষই নিজেদের ক্ষতিগ্রস্ত বা উপেক্ষিত মনে না করে। তাঁর লক্ষ্য, সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষা করে সমস্যার সমাধান করা।

বড় অঙ্কের বিনিয়োগ ঝুঁকিতে (Don 3)

'ডন ৩'-এর শুটিং এখনও শুরু হয়নি। তবে প্রযোজকদের দাবি, ছবিটির প্রি-প্রোডাকশন পর্যায়েই ৪৫ কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। ফলে প্রকল্পটি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

KMC Demolished: KMC -র বেআইনি বহুতল ভাঙার নোটিশ : হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি

FWICE কী বলছে? (Don 3)

FWICE-এর সভাপতি অশোক পণ্ডিত বলেছেন, "এটি অত্যন্ত গুরুতর বিষয়। শুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে কোনও শিল্পীর প্রজেক্ট ছেড়ে দেওয়া ঠিক নয়। প্রথমে আমরা অভ্যন্তরীণ বৈঠক করব, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।" 'ডন ৩'-এর ভবিষ্যৎ এখন কোন দিকে যায়, সেদিকেই নজর বলিউডের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla