Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কঙ্গো ও উগান্ডায় মারণ রূপ ধারণ করেছে ইবোলা (Ebola Virus) ভাইরাস। ইতিমধ্যেই সেসব দেশে এই পরিস্থিতিকে হেলথ ইমার্জেন্সি বলে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবার এই ইবোলা নিয়ে ভারতেও জারি হল সতর্কতা।
ইন্দিরা গান্ধী বিমান বন্দরে জারি করা হয়েছে এই সতর্কতা।
আক্রান্ত বহু (Ebola Virus)
ইবোলায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অসংখ্য (Ebola Virus) মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে বহু। এই অবস্থায় সতর্ক করা হয়েছে ভারতকেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশের পর, ভারতের স্বাস্থ্য সচিবও বুধবার সকল রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।
কী কী সতর্কতা জারি?
দিল্লি বিমানবন্দর কঙ্গো, উগান্ডা, সাউথ সুদানকে 'হাই রিস্ক' দেশ হিসেবে চিহ্নিত করেছে। এসব দেশ থেকে আগত যাত্রীদের মধ্যে কোনও উপসর্গ দেখা গেলে বা না দেখা গেলেও, শুধু ট্রানজিট করলেই বিমানবন্দরে অবিলম্বে রিপোর্ট করতে বলা হয়েছে।
TMC Dilip Mondal: আদালতের দ্বারস্থ তৃণমূল বিধায়ক, রক্ষাকবচের আবেদন দিলীপের
আক্রান্তের উপসর্গ কী কী?
জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, পেশিতে যন্ত্রণা, বমি, ডায়রিয়া, আচমকা রক্তপাত বা গলা ব্যাথার মত সাধারণ উপসর্গও হতে পারে ইবোলার লক্ষণ।

