Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
FIFA: অবশেষে জট কাটল, কোন চ্যানেলে দেখবেন মেসি-রোনাল্ডোদের?

FIFA: অবশেষে জট কাটল, কোন চ্যানেলে দেখবেন মেসি-রোনাল্ডোদের?

KTV Bangla 3 weeks ago

Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya

কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে বিশ্বকাপ সম্প্রচার করার জন্য় অনেকদিন ধরেই আলোচনা চালাচ্ছে Zee, অবশেষে ইতি জল্পনার (FIFA)।

সমস্যা কাটিয়ে অবশেষে সূর্যোদয় (FIFA)

আইপিএল শেষ হলেই বিশ্বকাপের জ্বরে কাবু হতে চলেছে গোটা ফুটবলবিশ্ব।

ফুটবলের উন্মাদনা দিন দিন বাড়িয়ে তুলছে দেশের স্কোয়াড ঘোষণা। সেখানে মেসি-রোনাল্ডোরা নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে চলেছে। ভারতেও ফুটবল উন্মাদনা তুঙ্গে তবে সেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছিল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে। এবার সেই মেঘ সরিয়ে আলোর সঞ্চারণ (FIFA)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ভারতীয় সম্প্রচার স্বত্ব নিয়ে এবার অনিশ্চিয়তার অবসান হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ZEE-র মধ্যে আলোচনা চলছে। এই বিষয়ে এক থেকে দুই দিনের মধ্যে এর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

সূত্রের খবর অনুযায়ী প্রস্তাবিত চুক্তির মূল্য প্রায় ৩ থেকে ৩.৫ কোটি মার্কিন দলের। এই চুক্তিতে ফিফা বিশ্বকাপের সমস্ত ম্যাচ ভারতে সম্প্রচার করবে এই সংস্থা। এর পাশাপাশি ডিজিটাল প্লাটফর্ম-এও দেখা যাবে স্বপ্নের তারকাদের। মূলত জেন জি-রা আরও বেশি করে আকর্ষিত হবে ফুটবলের প্রতি।

বহুদিন ধরেই এই সম্প্রচার নিয়ে অনেকের সঙ্গে আলোচনা চলছিল। প্রাথমিক পর্বে প্রসার ভারতীর সঙ্গে কথা হলেও তারা সরে আসে। এরপর রিলায়েন্স এবং ডিজনির সঙ্গে আলোচনা হলেও সেটা সফল হয়নি। এরপর সনি আসরে নামলেও বিড জমা না দেওয়ার কারণে সেটাও ফলপ্রসূ হয়নি। ফলে এখন এখন জি এই সম্প্রচারের সবথেকে বেশি কাছে রয়েছে (FIFA)।

Arup Biswas FIR: মেসি কাণ্ডের জের, এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের এফআইআর!

২০২৬ সালের বিশ্বকাপ অন্যতম ঐতিহাসিক এবং সবথেকে বড় কারণ এবার বিশ্বকাপে ১০৪টি ম্যাচ হবে ৪৮টি দেশ নিয়ে। তিন জায়গায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ-আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। আগামী ১১ জুন থেকে শুরু হতে চলা এই গ্রেট নাইট শো-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা। ভারতে বহুভাষিকদেড় কথা ভেবে ইংলিশের পাশাপাশি আরও অনেকগুলো ভাষায় সম্প্রচারের জন্য ইতিমধ্যে প্যানেল তৈরির কাজ শুরু করে দিয়েছে জি। খুব তাড়াতাড়ি সরকারিভাবে ঘোষণা হবে বলেই কোন করছেন বিশেষজ্ঞরা (FIFA)।

জি-র চারটি খেলার চ্যানেল

  • Unite8 Sports 1
  • Unite8 Sports 1 HD (হিন্দি)
  • Unite8 Sports 2
  • Unite8 Sports 2 HD (ইংরেজি)
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla