Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
GT vs RR: গিলের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে ফাইনালে জায়গা করে নিল গুজরাট

GT vs RR: গিলের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে ফাইনালে জায়গা করে নিল গুজরাট

KTV Bangla 2 weeks ago

Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya

কে টিভি বাংলা ডিজিটাল: কাজে এল না বৈভবের ইনিংস। গিলের সেঞ্চুরিতে ফাইনালের টিকিট নিশ্চিত গুজরাটের (GT vs RR)।

গুজরাটের সামনে প্রতিশোধের সুযোগ (GT vs RR)

ম্যাচ হাতছাড়া হলেও আবারও বৈভবের বৈভবে মুগ্ধ মুল্লানপুর। আগের দিনের মত এই দিন ও শতরান হাতছাড়া হল বিস্ময় বালকের।

আগের ম্যাচে তিন রান আর এই ম্যাচে ৪ রান দূরে থামলেন সেঞ্চুরির থেকে। ৯৬ রানের দুরন্ত ইনিংস খেললেও সেঞ্চুরি হাতছাড়া হওয়ার ক্ষোভ তাঁকে আরও তাঁতিয়ে তুলবে (GT vs RR)।

ডু অর ডাই ম্যাচে গুজরাটের বিরুদ্ধে একাই টানেন এই ১৫ বছরের তরুণ তারকা। তিনি ব্যাট হাতে নামা মানেই বিপক্ষের বোলারদের থর হরি কম্প সেটা এতদিনে বুমরা থেকে কামিন্স সবাই জানেন ভাল করে। প্রতি ম্যাচেই তাঁর ব্যাটের ধুম ধারাক্কায় নাজেহাল হয়ে যান তাবড় তাবড় তারকা বোলাররা। এই দিনের ম্যাচে তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি ছয় এবং ৮টি চার দিয়ে।

আজকের ম্যাচে বৈভব শুধু তাণ্ডব নন, অনেক বেশি পরিণত। দলের প্রয়োজনের নিজের গতির উপর নিয়ন্ত্রণ রেখে এগিয়ে নিয়ে গেলেন দলকে। নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন যে তিনি তৈরি সিনিয়র দলের জন্য। তাঁর কাঁধেই ভর করে ২১৪ রান তোলে রাজস্থান। বৈভব এই দিন ভাঙলেন আন্দ্রে রাসেলের সবথেকে দ্রুত আইপিএল-এ করা ১০০০ রানের রেকর্ড।

তরুণ ব্যাটারকে যোগ্য সঙ্গত দেন রবীন্দ্র জাদেজা। চলতি আইপিএল-এ এই তারকা অলরাউন্ডারকে সেই ভাবে না পাওয়া গেলেও এই ম্যাচে তিনি জ্বলে উঠলেন। ৩৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন ভারতীয় অলরাউন্ডার। শেষদিকে জ্বলে ওঠেন ডোনোভ্যান ফেরেরা। ১১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।

রান তাড়া করতে নেমে কোনও সমস্যায় পড়তে হয়নি গুজরাটকে। দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমন গিল, দুজন মিলেই জয়ের ইমারত গড়ে দেন। গিল এই ম্যাচে আবার প্রমাণ করলেন কেন তাঁকে অন্যতম তারকা ব্যাটার হিসেবে মেনে নিয়েছে ক্রিকেট বিশ্ব। বিরাট যদি কিং হন তবে গিল প্রিন্স (GT vs RR) ।

রান তাড়া করতে নেমে কোনও সমস্যায় পড়তে হয়নি গুজরাটকে। দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমন গিল, দুজন মিলেই জয়ের ইমারত গড়ে দেন। গিল এই ম্যাচে আবার প্রমাণ করলেন কেন তাঁকে অন্যতম তারকা ব্যাটার হিসেবে মেনে নিয়েছে ক্রিকেট বিশ্ব। বিরাট যদি কিং হন তবে গিল প্রিন্স।

Lionel Messi: স্বস্তি ভক্তদের, আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছেন মেসি

অধিনায়কচিত ইনিংসে গিল বুঝিয়ে দিলেন কেন তিনি ভারতের এই মুহূর্তে অন্যতম ভরসাযোগ্য নাম। বেঙ্গালুরুর কাছে হেরে মনে মনে প্রতিশোধের আগুন জ্বালছিলেন গিল আজ যেন তার প্রতিফলন দেখা গেল (GT vs RR)।

৫৩ বলে ১০৪ রানের দুরন্ত ইনিংসে একাই ম্যাচ জেতালেন দলকে। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার এবং ৩টি ছয়। একাধিক নান্দনিক শট দেখা যায় গিলের ব্যাটে। খেললেন গ্রাউন্ডেড শটও। অধিনায়ককে যোগ্য সঙ্গত দিলেন সাই সুদর্শন। ৩২ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন এই ওপেনার। এই দুই ওপেনারের দাপটে ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে নিল গুজরাট। এখন ফাইনালে তাঁদের জন্য অপেক্ষা করছে আরসিবি। সময়ের অপেক্ষা খেতাব এবার কার মাথায় ওঠে, ক্রিকেটের কিং নাকি প্রিন্সের (GT vs RR)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla