Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইলিশ মানেই বাঙালির (Gujarat Hilsa) আবেগ। পদ্মার ইলিশের স্বাদ নিয়ে বাঙালির দুর্বলতা বহু পুরনো। পাশাপাশি ডায়মন্ড হারবার কিংবা দিঘার ইলিশও বাঙালির পাতে বেশ জনপ্রিয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলার বাজারে পরিচিত এই ইলিশের পাশাপাশি জায়গা করে নিয়েছে গুজরাটের ইলিশ।
শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশের বাজারেও পৌঁছে যাচ্ছে গুজরাটের এই মাছ।
ইলিশের উৎস (Gujarat Hilsa)
জানা যাচ্ছে, গুজরাটের (Gujarat Hilsa) ভারুচ উপকূল থেকেই বিপুল পরিমাণ ইলিশ আসছে। নর্মদা নদী যেখানে আরব সাগরের সঙ্গে মিশেছে, সেই মোহনা এলাকায় ধরা পড়ছে এই মাছ। গত কয়েক বছরে ওই অঞ্চলে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। ফলে তুলনামূলক বেশি জোগানের কারণে কম দামে মাছ বাজারজাত করাও সম্ভব হচ্ছে।
কত টন মাছ আসছে? (Gujarat Hilsa)
পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের মতে, বর্তমানে হাওড়ার বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ গুজরাটি ইলিশ ঢুকছে। প্রায় ২০ থেকে ৩০টি ট্রাকে করে দৈনিক ১০ থেকে ১২ টন পর্যন্ত মাছ আসার দাবি করেছেন এক ব্যবসায়ী। ভারুচ জেলা মৎস্য সমিতির তরফেও ইলিশ ব্যবসার পরিমাণ প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি টাকা বলে জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশের বাজারেও গুজরাটের ইলিশের চাহিদা তৈরি হয়েছে। বাংলাদেশের নিজস্ব ইলিশ উৎপাদন কমে যাওয়ায় সেখানে বিকল্প জোগান হিসেবে এই মাছ পৌঁছচ্ছে। পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে সেই মাছ বাংলাদেশে যাচ্ছে বলে জানা গিয়েছে।

